কুয়াশায় আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ না থাকলেও রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় সময় মতো ফ্লাইট অবতরণ করতে পারেনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বাংলাদেশ
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। সপ্তাহজুড়ে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। সকাল থেকেই শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বাংলা পৌষ মাসের শেষ ও মাঘ মাসের শুরুতে পুরান ঢাকাবাসী আয়োজন করে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। সারাদিন সবাই মিলে ঘুড়ি ওড়ায়। সন্ধ্যায় আতশবাজি ও রঙ-বেরঙের ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়
দুই দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
ন কুয়াশার কারণে মাঝ নদীতে বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিনি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথম তিনটি শিল্প বিপ্লবে পিছিয়ে পড়লেও চতুর্থ শিল্প বিপ্লবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের সাথে সমান তালে এগিয়ে চলেছে।
বাংলাদেশী ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে চলমান ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসেবে দু’টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীর ছয় দিনের সফরে চট্টগ্রাম পৌঁছেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং তারা কোনো গঠনমূলক পরামর্শ দিলে বাংলাদেশ তা গ্রহণ করবে।
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। শুক্রবার বিয়ানীবাজার উপজেলার মইয়াখালি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল এবং ৫ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঘনবসতিপূর্ণ ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও প্রথম স্থান দখল করেছে। শুক্রবার সকাল ৮ টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩০৬ নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।