স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশ
তুরাগ নদীর তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
রাজধানীর যাত্রাবাড়ীতে থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় দু‘জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির ১১ জানুয়ারির গণ-অবস্থান কর্মসূচিকে হাঁকডাক সর্বস্ব বলে মন্তব্য করে বলেছেন, তাঁদের সমাবেশ দেখে এটিই প্রতীয়মান হয়- জনগণ তো দূরের কথা, বিএনপির কর্মীরাও সবাই সেখানে অংশগ্রহণ করেনি।
বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৬ জানুয়ারির ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন করেছে বিএনপি।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে শনিবার ঢাকায় আসবেন।
বান্দরবানে ২০২২ সালের ১০ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান জঙ্গিবিরোধী অভিযানে এ পর্যন্ত নতুন জঙ্গি গোষ্ঠী 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া' এর ১২ জন সদস্য এবং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকব। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি।
ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন চেয়ে আনা আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনোয়ার হোসেন।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি বিদায়ী রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
টঙ্গী ব্রিজ থেকে নগরীর মগবাজার পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র যানজটে আটকা পড়েছেন ঢাকার নিত্যযাত্রীরা।
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।কোস্ট গার্ড সদস্যরা মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করে। ৫ জানুয়ারি ট্রলারটি ডুবে গেলে ওই দুই জেলে নিখোঁজ হন।
বগুড়ার শাজাহানপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মোছা. রিমু বেগম (২৬ ) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উচিতপুর মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।