দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সমমনা ১২ দলীয় জোটের আত্মপ্রকাশ হয়েছে । বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।
- ‘অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’
- * * * *
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত
- * * * *
- মারা গেছেন বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
- * * * *
- বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট মুছে ফেললেন ন্যান্সি, কারণ কী?
- * * * *
- বরেণ্য অভিনেতা আলী যাকেরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- * * * *
বাংলাদেশ
সারা দেশে গত কয়েক দিন ধরে শীতের তাপমাত্রা বেশ কমছে। আবহাওয়া অধিদফতর বলছে রাদের শেষভাগে রাড়তে পারে কুয়াশা। দেশের গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়ায়।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরধুপুরিয়া চরকান্দি এলাকায় নিজের বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।বুধবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর মহাখালীতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাত বেগম (২৫) নামে এক গৃহবধূ। বুধবার (২১ ডিসেম্বর) রাতে সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে।
নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
প্রথমবারের মতো সুন্দরবনে বাঘের পাশাপাশি হরিণ ও শূকর গণনায় ৬৬৫ স্পটে বসানো হচ্ছে জোড়া ক্যামেরা। সুন্দরবনের ক্যামেরা স্থাপনের কাজ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে। বাঘ গণনার ফলাফল জানা যাবে ২০২৪ সালের জুনে।
জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার সচিবসহ ১২ সিটি কর্পোরেশনে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা শহরের বাদুরতলা এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধারে সীমানা নির্ধারণ, দখলদারদের উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করার পর চ্যানেলের প্রশস্ততা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের এক সভা আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতিকদের নানা মন্তব্য ও কর্মকান্ড নিয়ে রাজনীতি ও কুটনৈতিক মহলে নানা আলোচনা চলছে।গত নভেম্বরে বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনে ভোট দেয়া নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি তার বক্তব্যে গত নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তির প্রসঙ্গটি এনেছিলেন।
পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মেলেনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নব গঠিত কমিটির শীর্ষ নেতারা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি পাটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এতে দোকানসহ ১২টি বাড়িঘর ভস্মিভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত।বুধবার বেলা ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারে আজাহার আলীর পাটের গুদামে আকস্মিক আগুন লাগে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাম্প্রতিক বিক্ষোভের সময় ইরানের অধিকার লঙ্ঘন পর্যালোচনা করার জন্য সম্প্রতি প্রতিষ্ঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান হিসেবে বাংলাদেশের সারা হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।