নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্ব্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বাঁশগাড়ি টু মির্জাচরের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
- মারা গেছেন বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
- * * * *
- বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট মুছে ফেললেন ন্যান্সি, কারণ কী?
- * * * *
- বরেণ্য অভিনেতা আলী যাকেরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- * * * *
- ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
- * * * *
- প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে নির্যাতনের পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। আজ রবিবার অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় মতি মিয়া নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কুশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা। ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
ফ্রান্স-আর্জেন্টিনার শ্বাসরুদ্ধ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। নাটকীয় এই ম্যাচে আর্জেন্টিনার গোল উদযাপন করতে গিয়ে রাকিব হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে।
এখন যারা মানবাধিকার নিয়ে নানা বিবৃতি দিচ্ছেন তারা ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা এবং ২০১৩-১৪-১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে পরিচালিত পেট্রোলবোমা হামলায় পুড়ে শতশত মানুষের মৃত্যুর সময় কোথায় ছিলেন, সে প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিয়ে না হওয়ায় ও পারিবারিক কলহের জেরে শনিবার ও রোববার (২৪ ঘন্টায়) পৃথক স্থানে চার নারী-পুরুষের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে পারেন।
সরকারি নির্দেশনা অমান্য করে পাবনায় রাতের আঁধারে পদ্মানদীতে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিনে আশপাশে কেউ থাকেন না, যেন সুনসান নিরবতা।
দুবাই ও মাসকট থেকে ছেড়ে আসা দুই বিমান ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বাংলাদেশের আকাশে দীর্ঘক্ষণ উড্ডয়নের পর বিমান দুটিকে জরুরিভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।
জাতীয় সংসদ থেকে বিএনপি এমপিদের পদত্যাগ করা আসনগুলোতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়ার খোকসায় বন্ধুর সাথে মোটরসাইকেল প্রতিযোগীতা করতে গিয়ে নছিমনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো ও খালাতো ভাই।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে আজ রবিবার সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিএনপির ৫ নেতাকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ
ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
নড়াইল জেলায় হত্যা, মাদক, অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৭ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয় তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।