বাংলাদেশ

শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় এখনও সংহত হয়নি। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জাতীয় স্মৃতিসৌধে মেয়র আতিকুলের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে মেয়র আতিকুলের শ্রদ্ধা

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ শ্রদ্ধা জানান তারা।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন

২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন

আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন।

পুরান ঢাকায় জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকায় জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিএনপির এমপিদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা ১৮ ডিসেম্বর

বিএনপির এমপিদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা ১৮ ডিসেম্বর

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল আগামী ১৮ ডিসেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর।

পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন

পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফখরুল-আব্বাসের জামিন আবেদন আবারো নামঞ্জুর

ফখরুল-আব্বাসের জামিন আবেদন আবারো নামঞ্জুর

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন আবারো নামঞ্জুর করেছেন আদালত।

বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে : প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন,  বিএনপি নির্বাচন নিয়ে নোংড়া খেলা খেলে। তারা ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং  দেশকে পিছিয়ে দেয়।

বুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে : তথ্যমন্ত্রী

বুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কের বাসায় যাওয়ার পরামর্শ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিতর্কিত করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন।

সিলেটে এমসি কলেজে ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির নির্দেশ হাইকোর্টের

সিলেটে এমসি কলেজে ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির নির্দেশ হাইকোর্টের

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই অভিযোগের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। 

যাদের হাতে রক্তের দাগ, তারা রাষ্ট্র মেরামত করতে পারবে না : কাদের

যাদের হাতে রক্তের দাগ, তারা রাষ্ট্র মেরামত করতে পারবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ- তারা কোন ভাবেই রাষ্ট্র মেরামত করতে পারবে না। আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন সভাপতি করা হয়েছে ডেইজি সারোয়ারকে এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে।বৃহস্পতিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।