টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টার দিকে রেলক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
- রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
- * * * *
- কুমিল্লায় প্রতিবাদের মুখে তাহেরীর মাহফিল বন্ধ
- * * * *
- নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
- * * * *
- খিলক্ষেত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতা আটক
- * * * *
- আখতার গ্রুপে নিয়োগ, ২৩ বছর বয়স হলেই আবেদন
- * * * *
বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে শুক্রবার রাতে গোলাগলিতে দুই রোহিঙ্গা নিহতের ঘটনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) নেতাসহ ৭৮ জনের বিরুদ্ধে সোমবার তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারীর বয়স আনুমানিক (৪০)। সোমবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, নারীদের বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অবদানকে যোগ্য সম্মান প্রদান করতে হবে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় এক নারীকে (৩৫) ফোনে ডেকে এনে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পাগলা থানা পুলিশ।
ফরিদপুরের সালথায় তালাকপ্রাপ্ত এক বাকপ্রতিবন্ধী নারীকে (২৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. তাহাজ্জাত মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেওন আফরোজ কনিকা (৩৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সোমবার রাতে বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে কোনো সমস্যা নেই এবং ইভিএম দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
টাঙ্গাইল জেলার ঘাটাইলে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
ইউরোপের সম্ভাবনাময় দেশ রোমানিয়ায় চামড়া, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস পণ্যসহ জনশক্তি রপ্তানি বাড়ানোর সুযোগ দেখছে এফবিসিসিআই।
সোমবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে রোমানিয়ায় বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত ডেনিয়েলা সেজনোভ ট্যান।
জাপানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের লক্ষ্যে যৌথ সমীক্ষা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের পতন ঘটাতে এসে বিএনপি নিজেদের পতন ঘটিয়েছে।
বিএনপির ঢাকা সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই পুলিশের পাহারা এবং তল্লাশি শুরু হয়েছিল।কিন্তু ঢাকায় আসা অনেক নেতা-কর্মী অভিযোগ করেছেন যে, পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন, বিশেষ করে ছাত্রলীগের নেতা-কর্মীরাও তাদের তল্লাশি করেছেন।
সাতদিনের মধ্যে তথ্য প্রদানের জন্য হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান তথ্য কমিশনার। সাংবাদিক শোয়েব চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে রবিবার এ নির্দেশ দেয়া হয়।
রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন সোমবার (১২ ডিসেম্বর) এই আদেশ দেন।
মৌয়ালীরা এখন মধু সংগ্রহে ব্যস্ত চলনবিলাঞ্চলে। ২৫ থেকে ৩০ কোটি টাকার মধু সংগ্রহের টার্গেট নিয়ে সহস্রারাধিক মৌয়ালী এখন চলনবিলের বিস্তীর্ণ সরিষা মাঠে মধু সংগ্রহের বাক্স বসানোর কাজে সময় কাটাচ্ছেন।