বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একদিন সমমনাদের নিয়ে মিছিল কর্মসূচিও রয়েছে।
বাংলাদেশ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সাড়ে ৩শ’র মধ্যে বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না।
সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে এবং অসংখ্য বাধা-বিপত্তি মোকাবিলা করে বিএনপি শনিবার রাজধানীতে শান্তিপূর্ণভাবে একটি বিশাল সমাবেশ করেছে। সমাবেশ থেকে দলটি ২৪ ডিসেম্বর ১০ দফা দাবিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলেও জাতীয় সংসদের কিছু যায় আসে না। তাদের সাতজন চলে গেলে সংসদ অচল হবে না।
বিশ্ব মানবাধিকার দিবস সফল হোক প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বিভিন্ন মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মুগদা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার বিকালে মুগদা জেনারেল হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু।শনিবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির সংসদ সদস্যদেরও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।শনিবার রাজধানীর গোলাপবাগে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনপীড়নের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে।শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।শনিবার সকাল থেকেই গুলশানের বাসা 'ফিরোজা'র সামনের রাস্তার দুই দিকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। বিএনপির দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এ পদত্যাগের ঘোষণা দেন।
বাংলাদেশে বড় একটি রাজনৈতিক বিক্ষোভের আগে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার ঘটনার পূর্ণ তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল গোলাপবাগ মাঠে তিল ধারণের ঠাঁই নেই। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে। মাঠে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি পেয়েই সেখানে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সময় যত বাড়ছে নেতাকর্মীদের সমাগমও বেড়ে চলেছে।
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে আছিয়া খাতুন (৪) ও তানিয়া আক্তার (সাড়ে ৩ বছর ) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।