আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’আসামি ছিনিয়ে নেয়ার মামলায় দশ আসামির ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা সবাই জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
বাংলাদেশ
পাবনায় বিএনপির শীর্ষস্থানীয় নেতা আনিসুল হক বাবুকে ককটেল হামলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাতে পাবনা শহরের কাঁচারিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান পঙ্কজ কুমার সিং বলেছেন, তারা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ৫ হাজার ৫০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে।
চট্টগ্রামে অপহৃত ও খুন হওয়া পাঁচ বছরের শিশু আয়াতের বিচ্ছিন্ন মাথা বন্দরনগরীর একটি খাল থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে বিচারিক আদালতের দেয়া জামিন বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তাকে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে বলে রায়ে বলা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়া পল্টনেই বিএনপির গণসমাবেশ হবে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছানো হয়েছে। এ নিয়ে ৯৪ বার পেছাল।
কাঠমান্ডু থেকে ব্যাংকক যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় নেপাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রকিবর রহমান নামে হত্যা মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।বুধবার দিবাগত রাত ১০টা ০১ মিনিটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।
সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে সকাল থেকে কোনো পরিবহন রাজশাহী ছেড়ে যায়নি। কোনো গাড়ি ঢুকতেও দেখা যায়নি। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।
ঢাকার উত্তরায় রাজউক ভবনে দু’দলের সংঘর্ষের ফলে আটক হিরন মিয়া (৫০) পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে সভাপতি পদে মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।বুধবার (৩০ নভেম্বর) সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন অনুষ্ঠিত হয়।
১০ দফা দাবিতে বগুড়াসহ রাজশাহী বিভাগের সকল জেলার বাস-ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সমাবেশকে ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দিবে।