বাংলাদেশ

আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুমিল্লায় ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফে গতকাল ২৭ মিলি মিটার বৃষ্টি হয়েছে।

সিলেটেএসএসসিতে এক বিষয়ে ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিলেটেএসএসসিতে এক বিষয়ে ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিলেটে প্রকাশিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এক বিষয়ে ফেল করায় ফাহিমা বেগম নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নিজ বসতঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাট জেলায়  সদর উপজেলার গভীর নলকুপের ড্রেনম্যান ইউনুস আলী সরকার হত্যা মামলার রায়ে তিনব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও দন্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুইবছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। 

বিইআরসি ছাড়াই জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার

বিইআরসি ছাড়াই জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অধ্যাদেশ-২০২২-এর একটি সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা। যাতে কমিশনের গণশুনানি এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে বিশেষ পরিস্থিতিতে নিজস্বভাবে জ্বালানি শুল্ক নির্ধারণের ক্ষমতা সরকারকে দেয়।

বিএনপি আমাদের দেশে শীতের পাখি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপি আমাদের দেশে শীতের পাখি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে আমাদের দেশে শীতের পাখি।তিনি বলেন, ‘করোনা মহামারি বা কোনো দুর্যোগ-দুর্বিপাকেই জনগণের পাশে বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি।

নৌ-পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নৌ-পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নৌ-পরিবহন শ্রমিকদের ডাকা চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সাথে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠনের বৈঠকের পরে এ ঘোষণা দেয়া হয়।

এদেশে ১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচন আর হবে না : ওবায়দুল কাদের

এদেশে ১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচন আর হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে ১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচন আর হতে দেয়া হবে না। সুষ্ঠু ভোট হবে। 

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলো অদম্য মানিক

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলো অদম্য মানিক

পা দিয়ে লিখে পিইসি ও জেএসসির পর এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ীর মানিক রহমান। আগামীতে নটরডেমে ও ভবিষ্যতে বুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চায় সে।

দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড

দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড

এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিও গতবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এ বছর এই বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী। 

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবীর ফের ৭ দিনের রিমান্ডে

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবীর ফের ৭ দিনের রিমান্ডে

চট্টগ্রামে শিশু আলীনা ইসলাম আয়াতকে ছয় টুকরো করে হত্যার ঘটনায় একমাত্র আসামি আবীর আলীকে সাত দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বরিশালে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

বরিশালে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।