মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে আরো একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।রোববার (২৭ নভেম্বর) বিকেলে এসপিএম ব্যাংকক নামের ওই জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাপান থেকে আমদানি করা মেট্রোরেলের এটি ১৩তম চালান।
বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত জাপান সফর স্থগিত করার সিদ্ধান্ত টোকিওর নয়, এটি ঢাকার সিদ্ধান্ত।
বর্ষা শেষে বিলের পানি কমে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন খাল-বিলে চলছে দেশি নানা প্রজাতির মাছ ধরার মহা উৎসব। কেউ পলো দিয়ে, আবার কেউ জালসহ বিভিন্ন উপকরণ দিয়ে এসব মাছ ধরছেন। শোল, টাকি, কই, মাগুর, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে পেরে খুশি মাছশিকারিরা। যাঁরা বাহারি এসব মাছ পেয়েছেন, তাঁরা খুশি মনে বাড়ি ফিরেছেন।
যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় আজ শহীদ ডা. মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকী ‘ডা. মিলন দিবস’ পালিত হয়েছে। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার-বিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ -এর নির্যাতনে যুবকের মৃত্যু হয়েছে।রবিবার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী সীমান্তে ৯০১ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।মৃত সাদ্দাম হোসেন (৩২) একই ইউনিয়নের ভুন্টিয়ামঙ্গল এলাকার আছির উদ্দিনের ছেলে।
বিএনপিকে আগুন সন্ত্রাসের ব্যাপারে হুশিয়ার করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না, তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।
পাবনার একটি আদালত রোববার জেলার ঈশ্বরদীতে চা ল্যকর ঋণ খেলাপি মামলায় গ্রেফতারকৃত ১২ জনসহ ৩৭ কৃষকের জামিন মঞ্জুর করেছেনপাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক মোঃ শামসুজ্জামান এ আদেশ দেন।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আর্থিক ক্ষতি এক বছরে ১৮ হাজার ৯৪ কোটি টাকা বাড়তে পারে। এতে মোট ক্ষতি ৪৮ হাজার কোটি টাকা অতিক্রম করবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে চেষ্টা করে যাচ্ছি। এ লক্ষ্যে ঢাকা শহরের সব খেলার মাঠ উদ্ধার করা হবে।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি।
ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে কজর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা। ফলে সকালে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ।
ঠাকুরগাঁওয়ে মেয়েকে মাদরাসায় নিয়ে যাওয়ার সময় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাদের মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।রোববার সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক) বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটি বলছে, যারা বড় বড় ঋণখেলাপি তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? দুদক রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত বলেও মন্তব্য করেন আদালত।
ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কক্সবাজারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে উন্নয়নের মহাসোপানে নিয়ে গেছেন।