সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান।
বাংলাদেশ
চট্টগ্রামের কালুরঘাট রেল কাম সড়ক সেতুর মাঝখানে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক। এতে সেতু দিয়ে গাড়ি পারাপার বন্ধ হয়ে গেছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেতুতে লাইনচ্যুত হয় ট্রেনটির গার্ড ব্রেক।
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কে. ভার্মা আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, পাঁচটি উপাদান বিশিষ্ট ইন্দো-প্যাসিফিক গড়ে তুলতে বাংলাদেশ এবং অন্য অংশীদারদের সাথে কাজ করতে চান তারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সৌজন্য ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ঢাকার ফুটপাত বিক্রি ও ভাড়া উত্তোলনে জড়িতদের তালিকা প্রস্তুত করে আদালতে দাখিল ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকা প্রত্যাশা করে যে- বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে তাদের ‘আচরণবিধি’ মেনে চলবেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গিদের প্রধান আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি।তিনি বলেন, ‘আমাদের সরকারের অভিযানে যখন জঙ্গি-সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছিল তখন বিএনপি নেত্রী বেগম জিয়া বলেছিলেন যে, কিছু মানুষকে ধরে আটক করে রেখে তাদের চুল-দাড়ি লম্বা হলে জঙ্গি আখ্যা দেয়া হয়, আসলে জঙ্গি নেই। সুতরাং এই দেশে জঙ্গি আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, অর্থদাতা হচ্ছে বিএনপি এবং বিএনপি নেতারা। সেই জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।’
কুষ্টিয়ার মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে আবু তৈয়ব (৫৫) নামের এক নার্সারি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গাছের চারা তৈরীর জন্য কলম বানানোর কাজ করতেন।
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালতের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে অষ্টম দফায় নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বান্দরবানের বর্তমানে অন্য পাঁচটি উপজেলা বান্দরবান থানচি, সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় কোনো নিষেধাজ্ঞা নেই।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সমুদ্র অর্থনীতির সর্বোত্তম সুবিধা কাজে লাগানোর জন্য ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যে একটি আঞ্চলিক সহযোগিতামূলক প্রক্রিয়া গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সুযোগ নেই। নির্বাচনে ঠিক হবে কারা ক্ষমতায় থাকবে, আর কারা চলে যাবে।
ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রবিবার ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা লবনচরা থানাধীন রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার(২০নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম- রাজু শেখকে (২৪)।সে নগরীর লবনচরা এলাকার বাসিন্দা।
হবিগঞ্জে একদিনে পৃথক স্থান থেকে নবজাতকসহ ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে দুই ভাই ও শহরের বাইপাস সড়কের আধুনিক স্টেডিয়াম সংলগ্ন এলাকার ময়লার স্তুপ থেকে এক মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।