রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তনে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া পশ্চিম বাজারে রাত পৌনে চারটার দিকে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি দোকান ।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারা গভীর রাতে ঘুরতে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি। তারাই দেশে প্রতিহিংসার রাজনীতি করছে।
নাটোর জেলার লালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলার ডেবরপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উস্কানিতেও আমরা সংযত রয়েছি, বিশৃঙ্খলা করলে জনগণই তাদের রুখবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, পর্তুগাল সরকার বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষ করে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের আত্মীয়দের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও তার দেশ নিজেদের আর্থিক সহযোগিতা আরো গভীর করতে একসাথে কাজ করছে
রাজধানীর কদমতলীতে একটি বিস্কুট কারখানায় ওভেন বিস্ফোরণে মোজাম্মেল হক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গাইবান্ধার তুলসিঘাট এলাকায় ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় মৃত্যু হয়েছে নানি-নাতনির। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তৈরি পোশাক শিল্পে উৎপাদন প্রক্রিয়ার সাথে টেকসই পরিকল্পনাকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি ও মুনাফার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মান, কর্মীদের কল্যাণ, নিরাপত্তা, চারপাশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার প্রতি যতœশীল হতে হবে।
হবিগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি।
গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের সাখে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার, ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আটজন।
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দু’জনের তৃতীয় দফায় একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলার অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।
জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি’র দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।