জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে ক্ষমতাসীন দলের বারবার বাধা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অশুভ লক্ষণ।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
সাফ শিরোপা জয়ী ফুটবলার নিলুফার ইয়াসমিন নীলাকে নানা আয়োজনে কুষ্টিয়া জেলায় বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ। আজ বেলা ১২টায় কুমারখালী উপজেলার মীর মোশাররফ সেতু থেকে জেলা ক্রিড়া সংস্থার পক্ষ থেকে বরণ করে নেয়া হয় তাকে।
বাংলাদেশের বহুল আলোচিত ও সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পাশের চার বছর পূর্ণ হয়েছে এবং সাংবাদিক ও অধিকার কর্মীরা বলছেন এ চার বছরে আইনটি দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে।
বাংলাদেশ ও মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার মেক্সিকো সিটির লস পিনোসে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে নিজ নিজ সরকারের পক্ষে স্বাক্ষর করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং মেক্সিকো সরকারের সংস্কৃতি সচিব আলেহান্দ্রা ফ্রাউস্টো গেরেরো।
বাংলাদেশে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাবার ক্ষেত্রে বিমান ভাড়া এতোটাই বেড়েছে যেটিকে অনেকে 'অস্বাভাবিক' হিসেবে বর্ণনা করছেন।বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে বলে ট্রাভেল এজেন্ট এবং যাত্রীরা বলছেন।
দৈনিক বাংলার সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরোসির সাথে বৈঠকের সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা অর্থাৎ এর প্রশমন ও অভিযোজনের জন্য বর্ধিত তহবিলের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনকে উদ্ধারে সপ্তম দিনের অভিযান শুরু হয়েছে।
চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৫৭৪ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। সেই হিসাবে প্রতি মাসে ধর্ষণের শিকার হয়েছে ৭১ শিশু। এ সময়ে ২৮ জেলায় দু’হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়। এছাড়াও অপহরণ ও পাচার হয়েছে ১৩৬ জন।
নোয়াখালীর হাতিয়াতে ডাকাত গ্রুপের দু’দলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে কোস্টগার্ড তিনটি একনলা বন্দুক, দু’রাউন্ড তাজা গুলি ও কিছু দেশীয় উদ্ধার করে।বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ঘাসিয়ার চর এলাকায় দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় ছুরিকাঘাত করে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ষষ্ঠ দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিএসএ) গত দু'বছরের উন্নয়ন মূল্যায়ন করে ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে ২০২২ অনুযায়ী চলতি বছরের ইউএন ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে ১৯৩টি দেশের মধ্যে ১১১তম স্থানে রয়েছে বাংলাদেশ।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বৃহস্পতিবার ভাড়া বাসায় ২২ বছর বয়সী এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। তার তিন বছরের ছেলে হামিমও নিখোঁজ রয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।