পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার আরো ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে নারী ৩১ জন, শিশু ২০ জন ও পুরুষ ১৭ জন।এখনো নিখোঁজ রয়েছে ২০ জনের বেশি।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, অগ্রগতি, বিশ্ব নারী জাগরণের প্রতীক।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
২০ জেলার নদীবন্দরে সতর্কতাসহ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
“পর্যটনে নতুন ভাবন” এই শ্লোগানে পাবনায় উৎযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২২। মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উৎযাপিত হয়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একযুগ পূর্বে ঘটে যাওয়া একটি হত্যাকান্ডের মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ডসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালহত।
বরিশাল নগরীর কাশিপুর দিয়াপাড়া এলাকায় মাদকাসক্ত স্বামী মো. লিটনের ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী লিমা আক্তার গুরতর আহত হয়েছে।
যশোরের শার্শা সীমান্ত এলাকায় ইউরিয়া সারের ব্যাগের ভেতর থেকে ১০টি সোনার বারসহ শাকিব হোসেন (১৯) নামে এক যুবকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ২৩৩ গ্রাম। আটক শাকিব শার্শা থানাধীন গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকালে আরো নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।
খেলার মাঠে জনসম্মুখে ফুটবল কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি আছড়ে ভেঙ্গে ফেলা সেই বান্দরবানের আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেবুবা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পদায়ন করা হয়েছে ঢাকা বিভাগে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭৫’র পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা।তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না, শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য।
ইতালির নির্বাচনে কট্টর ডানপন্থী জর্জা মেলোনি জয় পেয়েছেন বলে দাবি করেছেন। এর ফলে তিনি এখন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
মির্জাপুরে বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের জন্য আকট লেবু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি ফাঁড়ি হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লেবু মিয়া বাঁশতৈল গ্রামের বাহারুদ্দিনের ছেলে।
পাবনা জেলার আটঘরিয়া উপজেলা বিএনপি কর্মসূচি ঘোষণা করার পর একই স্থানে স্থানীয় আওয়ামী লীগও কর্মসূচি ঘোষণা করার প্রেক্ষাপটে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ঢাকার কেন্দ্রীয় কারাগারের হাজতি শফিকুল ইসলাম (৫০) ও কয়েদি শহিদুল ইমলাম বুলবুল বাবুল (৪৮) নামে দুজনের মৃত্যু হয়েছে।