যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পঞ্চগড়ের করোতোয়ায় নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপ্রধান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার মূল কারিগর বাংলার কৃষক। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই মূলত দেশে আজ দারিদ্র্যের হার হ্রাস পাচ্ছে। জাতির পিতা ও তাঁর কন্যা শেখ হাসিনার হৃদয়ে বাংলার কৃষকগণ বিশেষ জায়গা দখল করে আছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও প্রায় ৩০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ভোলা জেলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় শনিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। মৃতরা, ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মো. গফুরের ছেলে মো. শাকিল (২০) ও বোরহানউদ্দিনের ৩নং দালালপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র মো. সুমন (২৬)।
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বার্মিজ গুড়ের মধ্যে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ২১৫৯.৪৩ গ্রাম।
বাড়িতে বাবার লাশ। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে চারপাশ। এমন পরিস্থিতিতে চোখের পানি মুছতে মুছতে হাতে প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে গেলেন এসএসসি পরীক্ষার্থী রানা শেখ (১৬)।
পাবনায় তিনদিনে ১৪ লাখ টাকা ছিনতাই, প্রকাশ্যে দিবালোকে প্রায় ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন।গত তিনদিনে ছিনতাইকারীরা দু’ব্যবসায়ীর নিকট থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ২৫ জানুয়ারি।
খুলনা নিজ বাড়ি থেকে নিখোঁজ রহিমা বেগমকে ফরিদপুর থেকে উদ্ধারের সময় একটি শপিং ব্যাগ পেয়েছে পুলিশ। এতে থাকা বিভিন্ন জিনিস দেখে পুলিশের কাছে মনে হয়েছে, তাকে অপহরণ করা হয়নি। তবে এটা একবারেই প্রাথমিক পর্যায়ের বক্তব্য বলে জানিয়েছে পিবিআই।
পাবনা জেলা প্রশাসনের আয়োজনে রোববার পালিত হয়েছে বিশ্ব নদী দিবস ২০২২। দিবসটি উপলক্ষ্যে পাবনা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে দুই দেশ বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।
যে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ রাষ্ট্র রচিত হয়েছে সেই ভিত্তি মজবুত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারতে আরও ৮ টন ইলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে বরিশাল নগরের পোর্ট রোডস্থ মোকাম থেকে ৬০ টন ইলিশ ভারত গেছে।