কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টি খাতুন (২০) এর হত্যা মামলায় শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), হেলাল উদ্দিন (২৬) ও আশরাফুল আলম (৩৩) নামে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন আদালত।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
বাংলাদেশ
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেলো ৭ বছরের শিশু ফাতিমার।
জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ানো, বিপিসির অংশগ্রহণ ছাড়া ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩১ আগস্ট ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশের পেট্রোলপাম্প বন্ধ রাখবে সংগঠনটি।
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মৃত্যু বরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর ১টায় দিকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
ট্রলারডুবে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ভাসমান অবস্থায় উদ্ধার ৩২ জেলেকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কোস্টগার্ড। মঙ্গলবার বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কাছে জেলেদেরকে ফেরত পাঠানো হয়। পরে রাত ৯টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘুষ গ্রহণের মামলায় আট বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুদকের বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জামিন দিয়ে তা এক দিন পরেই প্রত্যাহার করেছেন হাইকোর্ট।
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে উভয় দেশের কর্মকর্তারা দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার ইস্যু নিয়ে আলোচনা করতে আজ এখানে দুই দিনের বৈঠক শুরু করেছেন। ৩৮তম জেআরসি মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ১২ বছর বিরতির পর আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশত্যাগের চেষ্টার সময় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড কোম্পানির প্রায় দুই শ’ কোটি টাকা আত্মসাতকারী পি কে হালদারের প্রতারক দুই নারী সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ভারতের জি-২০ শীর্ষ সম্মেলন বিষয়ক সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার বলেছেন, প্রবৃদ্ধি ও উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।
রাজধানীর জুরাইনে সিএনজিচালিত অটোর ধাক্কায় মায়ের সাথে স্কুলে যাওয়ার পথে এক বোন নিহত ও এক বোন গুরুতর আহত হয়েছে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সারের কোন ঘাটতি নেই। আগামী জানুয়ারি পর্যন্ত চাহিদার অতিরিক্ত সার মজুদ রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হলে জনপ্রিয়তার কারণেই শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়।
গত মাসে চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশনের কাছে খৈয়াছড়া ঝরণা এলাকায় রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হন।
মানিকগঞ্জের শিবালয় থানায় শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে এক বাবা নির্যাতনের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনকে মানিকগঞ্জ জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাসের সাথে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।
পটুয়াখালীর দুমকি উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে সভা ডাকায় আজ মঙ্গলবার ২৩ আগস্ট সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।