আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে তাদের এই দেশ শাসন করার কোনো অধিকার নেই। তাদের এদেশের সরকারে যাওয়ার কোনো অধিকার নেই।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
বাংলাদেশ
পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় ও ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চার দিন যেতে না যেতেই আবারো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর, বন্দর চ্যানেল ও নদী উত্তাল রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় গরমের তাপদাহ কমছে না। সাগর ও সুন্দরবন উপকূলের প্রচণ্ড বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এমন আবহাওয়ার মধ্যে সাগরে মাছ শিকারে নামতে পারছে না জেলেরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী মোস্তফা মিয়া (৭১)। বাড়ির ময়মনসিংহ জেলার ফুলপুরে। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে গত ৮ আগস্ট ফুলপুর থেকে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের উদ্দেশে পায়ে হেঁটে রওনা হন। ৩১৩ কি.মি. পথ অতিক্রম করে আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া এসে পৌঁছান।
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতির আজ (২০ আগস্ট) অষ্টম দিন।
অস্বাভাবিক ঢেউয়ের কবলে পড়ে শুক্রবার (১৯ আগস্ট) সারা দিনে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।
মার্কিন সরকারের প্রতি তাদের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
সিলেটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুই জেলের মৃত্যু হয়েছে এবং এক জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত একটা দেশ হবে। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে বাঁধা দেওয়ার নির্দেশনা নেই।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর পক্ষে চতুর্থ ব্যাক্তি হিসেবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন জিয়াউর রহমান।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উচিত ফিলিস্তিন, মিয়ানমারের দিকে নজর দেওয়া এবং ভালো হতো যদি তাদের হাইকমিশনার এদেশে ২০১৩, ১৪ ও ১৫ সালে অগ্নিসন্ত্রাসে হতাহতদের পরিবারের কথা শুনতেন।
রাজধানীর উত্তরায় বিআরটি’র গার্ডার দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে চীনের কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।