পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ব্রুনাইয়ের সহযোগিতা চেয়েছেন।
- চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা
- * * * *
- পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
- * * * *
- বিমানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
- * * * *
- দেশে ৫৬ শতাংশ প্রাণিজ আমিষ জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
- * * * *
বাংলাদেশ
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত মাইক্রোবাসের আরো এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম (বিটিবিএফ) গঠিত হয়েছে। দু’দেশের ব্যবসায়ীদের প্রচেষ্টায় বাংলাদেশের ১১টি ও তুরস্কের ছয়টি কোম্পানি একত্রিত হয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ের উন্নীত করতে কাজ করছে।
চলতি আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ কারণে এসব অঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা হতে পারে।
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদ শ্রম আইন লঙ্ঘন করে ‘কর্মচারীদের অংশগ্রহণ তহবিল’-এর টাকা ট্রেড ইউনিয়ন ও আইনজীবীর ব্যাংক হিসাবে স্থানান্তরের অভিযোগের সত্যতা ও যথার্থতা আছে কিনা তা উদঘাটনে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন হাইকোর্ট।
গোপালগঞ্জ জেলায় দেশীয় প্রজাতির মাছ ও জীব বৈচিত্র সংরক্ষণে চায়না ম্যাজিক জাল ধ্বংসে জলাশয়ে অভিযান শুরু করেছে গ্রাম পুলিশ ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভাসানচরে অত্যন্ত ভাল পরিবেশে রোহিঙ্গারা বসবাস করছেন। এখানে রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা রয়েছে। রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাসানচরে চলে আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
ভোলায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম ভোলা থানার ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামালা করেছেন।বৃহস্পতিবার তিনি এ মামলাটি দায়ের করেন।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চলন্ত বাস নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ডাকাতদলের এক সদস্য নারী যাত্রীর পাশে বসতে চাওয়ায় তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছয়জন ডাকাত মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
কুষ্টিয়ায় ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে মাসুদ রানাকে জবাই করে হত্যার অভিযোগে রাকিবুল ইসলাম রাকিবকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির আদেশ ও শামীম, তন্ময় ও শিপলু নামের আরো তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, আগামী নির্বাচনে আপনাদের ইমাম কে জনগণ তা জানতে চায়।
এক চীন নীতির প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেছে চীন এবং ‘তাইওয়ানের স্বাধীনতার’ দৃঢ় বিরোধিতা করেছে দেশটি। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এসব কথা বলেছেন।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ভোলায় বিএনপির ডাকা হরতাল কয়েক ঘণ্টা পালন করার পর প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে হরতাল পালন করার পর মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দুপুর ১২টার পর এটি প্রত্যাহার করা হয়।
রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. সুজনকে আটক করেছে পুলিশ।
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম পশ্চিম বিল এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জমির শেখ (৭০) ও তার নাতি পাপ্পু হোসেনর (১২) মৃত্যু হয়েছে।