মন্ত্রীর পদপর্যাদা পাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।রোববার (৭ আগস্ট) এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ
‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। সাত দলের এই জোট আগামী ১১ আগস্ট রাজধানীতে প্রথম কর্মসূচি পালন করবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছিল মালিকপক্ষ। বিষয়টি নিয়ে আজ সোমবার দুপুরে বৈঠকে বসেছিল নৌপরিবহন মন্ত্রণালয়। তবে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। এ ব্যাপারে আজ সোমবার দুপুরে নৌ মন্ত্রণালয়ে সচিবের সাথে বৈঠকে বসবে তারা।
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সোমবার পাঁচজন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদরে অবৈধভাবে মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই সময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুটি ট্রাকও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু একজন ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। বাঙালি জাতির প্রতি তাঁর পরম ভালোবাসা ছিল। তিনি মনে করতেন, বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করার সম্পূর্ণ দায়িত্ব তাঁর এবং ঠিক সেভাবেই তিনি বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসাথে কাজ করতে পারে।
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর আগে জন্ম নেয়া শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সরকার নিরুপায় হয়ে মূল্য বৃদ্ধি করেছে।
জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির পর ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৩৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
টাঙ্গাইল প্রতিনিধি:কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামছুল আলম ও রুমি খাতুন আসামিদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
রাজধানীর তুরাগের রাজাবাড়ি (কামারপাড়া) এলাকায় রিকশার গ্যারেজ ও ভাঙারি দোকানে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ -৮ জনের মধ্যে ৩ জন মারা গেছে।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৪১৫ জন হাজি। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সোমবার থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।