বাংলাদেশ

বরিশালে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

বরিশালে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ১০টির মধ্যে ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পূর্ণিমার আগমন ও বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড এ কারণে নিম্নাঞ্চল ও বরিশাল নগরীর কিছু কিছু এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। মূলত জোয়ারের সময়ে পানি বাড়লেও ভাটায় তা কমে যায়।

পিরোজপুরে অস্ত্রসহ দুইজন আটক

পিরোজপুরে অস্ত্রসহ দুইজন আটক

পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার (৮ আগস্ট) কাউখালী উপজেলার আইরন ঝাপুর্সী গ্রাম মধ্যরাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৯ আওস্ট) এ ঘটনায় কাউখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

দুর্নীতির মামলায় সম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল

দুর্নীতির মামলায় সম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে অস্ত্র, মাদক ও অর্থপাচারসহ ৩টি মামলায় জামিন থাকলেও মুক্তি পাচ্ছেন না সম্রাট।

রিকশার গ্যারেজে বিস্ফোরণ : দগ্ধ ৭ম ব্যক্তির মৃত্যু

রিকশার গ্যারেজে বিস্ফোরণ : দগ্ধ ৭ম ব্যক্তির মৃত্যু

রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ শফিকুল ইসলাম (৩২) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় আহত আট জনের মধ্যে সাতজনেরই মৃত্যু হলো। আর একজন যিনি এখনো বেঁচে আছেন তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন বঙ্গমাতা : স্পিকার

আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন বঙ্গমাতা : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।

জনবিচ্ছিন্নদের ৭ দলীয় জোট রাজনীতিতে গুরুত্বহীন : তথ্যমন্ত্রী

জনবিচ্ছিন্নদের ৭ দলীয় জোট রাজনীতিতে গুরুত্বহীন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের সাথে সম্পর্কহীন ও রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তি বিশেষরা নিজেদের গুরুত্ব বাড়াতে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে যে জোট গঠন করেছে, রাজনীতি কিংবা ভোটের মাঠে তার কোনো গুরুত্ব নেই। 

চা-শ্রমিকদের কর্মবিরতি

চা-শ্রমিকদের কর্মবিরতি

চুক্তি নবায়ন ও শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের চা অঞ্চল লংলাভ্যালীর ৩৪ বাগানের ৩০টিতেই শ্রমিকরা কর্ম বিরতি পালন করেছে। এর অংশ হিসেবে রাজনগর উপজেলার করিমপুর ও রাজনগর চা বাগানে দু’ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।

নাটোরে অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেফতার

নাটোরে অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেফতার

নাটোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের অভিযানে অজ্ঞান পার্টির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালকের মৃত্যু

হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালকের মৃত্যু

র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সুন্দরবনে আড়াই ফুট উচ্চতায় পানিপ্রবাহ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সুন্দরবনে আড়াই ফুট উচ্চতায় পানিপ্রবাহ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদ ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনের মধ্যে দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

নির্বাচন হতে না দেয়ার আস্ফালন করে লাভ নেই : ওবায়দুল কাদের

নির্বাচন হতে না দেয়ার আস্ফালন করে লাভ নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসা না আসা যে কোন দলের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার।

অরক্ষিত রেলক্রসিং : ফেনীতে সাত মাসে ৯ জনের মৃত্যু

অরক্ষিত রেলক্রসিং : ফেনীতে সাত মাসে ৯ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে শশর্দী থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত দৈর্ঘ্য ২৩ কিলোমিটারের মধ্যে অনুমোদনহীন অরক্ষিত ১২টি ও ২১টি অনুমোদিত রেলক্রসিং রয়েছে। চলতি বছরের সাত মাসে রেলপথের ফেনী অংশে ট্রেনে কাটা পড়ে নয়জনের মৃত্যু হয়েছে।

করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের

করোনা টিকাদানে বাংলাদেশের সাফল্যের প্রশংসা যুক্তরাষ্ট্রের

দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ করে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন।