বাংলাদেশ

দেওয়ানগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে আপন ২ ভাই নিহত

দেওয়ানগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে আপন ২ ভাই নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে সোলায়মান হক (৪৫) ও হবিবর রহমান (৪০) নামের আপন দুই ভাই নিহত হয়েছেন। সোলায়মান হক ও হবিবর রহমান তিলকপুর কাউনের চর গ্রামের মৃত সওদাগর আলীর ছেলে।

জাতীয় শোক দিবসে সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান

জাতীয় শোক দিবসে সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল ১৫ আগস্ট সোমবার বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ভোলায় অভ্যন্তরীণ নৌ রুটের নৌযান চলাচল বন্ধ

ভোলায় অভ্যন্তরীণ নৌ রুটের নৌযান চলাচল বন্ধ

ভোলায় দুর্যোগপূর্ণ  আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌ রুটের সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম।

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পাবনার একটি আদালত রোববার(১৪ আগস্ট) এক রায়ে স্ত্রী হত্যার দায়ে এক স্বামীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন।  পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

যশোরের ডাকাতি কালে ৪ নৈশ প্রহরীকে মুখে টেপ পেঁচিয়ে বাঁধার কারণে একজনের মৃত্যু

যশোরের ডাকাতি কালে ৪ নৈশ প্রহরীকে মুখে টেপ পেঁচিয়ে বাঁধার কারণে একজনের মৃত্যু

যশোরের ঝিকরগাছা উপজেলা সদরের রাজাপট্টিতে ডাকাতিকালে ৪ নৈশ প্রহরীকে টেপ দিয়ে মুখ পেঁচিয়ে বেঁধে রাখা অবস্থায় আব্দুস সামাদ নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে রাজাপট্টির ঝিকরগাছা অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কসপে ডাকাতিকালে এ ঘটনা ঘটে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জলোচ্ছ্বাসের শঙ্কা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জলোচ্ছ্বাসের শঙ্কা

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে আজও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে অত্যন্ত সক্রিয় এবং দেশের অন্যত্র তা সক্রিয় রয়েছে। 

চট্টগ্রামে খালে লাফিয়ে পড়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে খালে লাফিয়ে পড়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চাক্তাই খালে লাফিয়ে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তারা। পরে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

পাবনায় ট্রাক চাপয় দুইবন্ধুর মৃত্যু

পাবনায় ট্রাক চাপয় দুইবন্ধুর মৃত্যু

পাবনা প্রতিনিধি:পাবনায় ট্রাক চাপায় দু’বন্ধু নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের পাবনা সদর উপজেলার নাজিরপুর নামক এ দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দুর্ঘটনায় আহত জিএম কাদের

সড়ক দুর্ঘটনায় আহত জিএম কাদের

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের । বর্তমানে তিনি বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশনের রূপরেখা প্রস্তুত : আইনমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশনের রূপরেখা প্রস্তুত : আইনমন্ত্রী

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জড়িত ষড়যন্ত্রকারীদের খোঁজার বিষয়ে কমিশনের রূপরেখা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।  আইনমন্ত্রী বলেন, চলতি বছরের শেষ নাগাদ হয়তো এই কমিশন চালু করা যাবে। 

আওয়ামী লীগ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত : শামীম

আওয়ামী লীগ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত : শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।

‘বাংলাদেশের মানুষ বেহেশতে আছে’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশের মানুষ বেহেশতে আছে’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় ‘বাংলাদেশের মানুষ বেহেশতে আছে’। এমন মন্তব্যের কারণে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এনিয়ে শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে শেষমেশ নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্বকাপ পর্যন্ত টি-২০ অধিনায়ক সাকিব

বিশ্বকাপ পর্যন্ত টি-২০ অধিনায়ক সাকিব

নানা জল্পনার পর ফের বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। এশিয়া কাপের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হবে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুজন সত্যিও হয়েছে।