ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে হত্যার অভিযোগে ৩৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী ইসরাত বেগম।
বাংলাদেশ
কুষ্টিয়ায় আলোচিত দুটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সদর উপজেলার কবুর হাট শিশির মাঠে হোমিও চিকিৎসক মীর সানাউর হত্যার বহুল আলোচিত মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিট চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে সিলেটের তামাবিল স্থলবন্দর ব্যবহার করে মেশিনারিজ পণ্যবাহী একটি কন্টেইনারের চালান কলকাতা থেকে মেঘালয়ে পৌঁছেছে। কলকাতা থেকে ছেড়ে আসা জাহাজটি বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর হয়ে মেঘালয়ে যায়।
দুই বছর বিরতির পর নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ বাসছে আজ বৃহস্পতিবার ।ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরো বাড়ানোর বিষয়ে এতে আলোচনা হবে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে এই এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বরিশাল নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সদ্য এমবিবিএস পাস করা ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।
যশোর সদরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে শহরের ঢাকা রোড়ের শেখহাটি এলাকায় দ্রুতগামি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘শিগগিরই বিদ্যুতের সমস্যা, অর্থ ঘাটতিসহ সবকিছু ঠিক হয়ে যাবে। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে জনজীবনে কি প্রভাব পড়ছে, তার মূল্যায়ন হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, মূল্যায়নের ভিত্তিতে সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছেন, তারা (সুইজারল্যান্ড) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্ত হতে চান এবং তারা এই বহুপাক্ষিক ফোরামে শান্তি, আন্তর্জাতিক আইন, টেকসই উন্নয়ন ও মানবাধিকারের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য উন্মুখ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অব্যাহতভাবে নির্বাচনকে বর্জন ও প্রতিরোধের সংস্কৃতি লালন করলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হুমকির মুখে পড়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থতিতে প্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানীর ক্ষেত্রে অন্যান্য দেশকেও বিকল্প হিসেবে রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়।
সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের জন্য মূল বেতনের ৬০ ভাগ আপৎকালীন ভাতা দেয়ার দাবি জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ রোল মডেল।ইউএন ওমেন সদর দপ্তরে ইউএন ওমেনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অনিতা ভাটিয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠককালে স্পিকার আজ একথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপি’র রাজনীতি থেকে বিদায় নেয়ার সময় এসেছে।