প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান কভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধার ও পূনর্গঠন উদ্যোগ ‘বিল্ড ব্যাক বেটারের’ জন্য একটি উন্নত পানি ব্যবস্থাপনার পাশাপাশি আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিক পদ্ধতি গ্রহনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।
নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক নম্বর আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এপ্রিলে বাংলাদেশের আবহাওয়ার ধরনটাই এমন। এই রোদঝলমলে আকাশ, আবার কিছুক্ষণের মধ্যে আকাশজুড়ে কালো মেঘ।
আজ শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে খটখটে রোদ। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল।
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রেমে বাধা দেওয়ায় প্রেমিক-প্রেমিকা একসাথে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের চানদকাঠী এলাকায়।
দেশের আট বিভাগে কম-বেশি ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া বাড়তে পারে রাতের তাপমাত্রা বলে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্বচরবাটা গ্রামের কালামসজিদ এলাকা থেকে চরজব্বার থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন-হাতিয়ার সোনাদিয়া
পরিবারের মুখে হাসি ফোটাতে ও জীবনযুদ্ধে জয়ী হতে পাবনা পুলিশ লাইনস্ মাঠে এসেছিলেন ২৩০০ তরুণ-তরুণী। শেষ-মেষ দক্ষ, যোগ্য ও মেধাবীর ধারাবাহিক প্রতিযোগিতা শেষে বিজয়ী হাসি হাসতে পেরেছেন পাবনার ৭০ তরুণ-তরুণী।
রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের নিউজ কভার করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে।
চেক প্রতারণার পৃথক ৯টি মামলায় জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: রাসেল।আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার (২১ এপ্রিল) এ আদেশ দেন।
মাছের প্রজনন বৃদ্ধি করতে আগামী ১ মে থেকে ৩ মাসের জন্য জেলার কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।
পাবনায় শিক্ষকদের নিয়ে যক্ষ্মবিষয়য়ের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শহরের মিডিয়া সেন্টারে সরকারি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) জড়িয়ে সুইডেন থেকে প্রকাশিত নেত্র নিউজ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে বাহিনীটি।
জার্মান রাষ্ট্রদূত ‘মিস কোট’ করেছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।