পাবনার একটি আদালত মঙ্গলবার মাদক মামলায় এক ব্যক্তিকে তিন বছরের সাজা ও অর্থ দন্ড দিয়েছেন। পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক এ আদেশ দেন।
বাংলাদেশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকারের ভূমিকা সম্পর্কে তরুণ প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বৃহত্তর সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
ঢাকা থেকে ঈদে বাড়ি গেলে দামি স্বর্ণালঙ্কার কাছাকাছি থাকা ‘আত্মীয়-স্বজনের' কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় অটোভ্যানের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় শেফালী বিশ্বাস (৫৫) নামে এক নারী রহস্যজনক ভাবে খুন হয়েছেন। বাড়ি থেকে আলমারি খুলে সোনার গহনাসহ নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে দূবৃত্তরা।
চট্টগ্রামের কর্ণফুলি নদী থেকে উদ্ধার হওয়া একটি বিরল প্রজাতির সোনালি রঙের অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা বিরল প্রজাতির এ অজগরটিকে অবমুক্ত করেন।
কিশোরগঞ্জের তাড়াইলে খলায় রাখা ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নড়াইল পৌরসভা এলাকায় গরু নিয়ে বিরোধের সালিশ চলাকালেই ইমাম হাসান রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় মানুষের একশো কেজির বেশি মানুষের চুল আটক করেছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য ইতোমধ্যে নির্মীত হাইড্রো-অ্যাকুমুলেটরের বডির ভেতর বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়েছে রাশিয়ার এইএম-টেকনোলোজিসের পেত্রোজাভোদস্ক কারখানায়।
১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহনের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিমের আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়।
ফেসবুক ব্যবহার করে নিম্নমানের পণ্য বিক্রি করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে বৃহত্তর রংপুর জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিড়ি শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
চলছে পবিত্র মাহে রমজান মাস। সামনে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদকে সামনে রেখে পরিবার পরিপরিজনের জন্য কেনেকাটা প্রয়োজন। তবে রোখা রেখে কেনাকাটা করতে যাওয়ার আগে আসুন জেনে নিই আজ সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। মৃত ওই নারীর নাম জয়নব বেগম (৪২)।