বাংলাদেশ

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে পাবনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে পাবনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

পূজামন্ডপে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শনিবার পাবনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে পাবনা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ।

আওয়ামীলীগ নেতার মনোনয়নে খুশি হয়ে বিএনপি নেতার ভুঁড়িভোজের আয়োজন

আওয়ামীলীগ নেতার মনোনয়নে খুশি হয়ে বিএনপি নেতার ভুঁড়িভোজের আয়োজন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ নেতার মনোনয়নে খুশি হয়ে বিএনপি নেতার ভুঁড়িভোজের আয়োজনে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এমনটি ঘটেছে পাবনা জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে।

পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পানিতে ডুবে আলী হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ৩নং দেউলবাড়ী ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ছিলেন। 

রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহতের ঘটনায় আটক ৮

রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহতের ঘটনায় আটক ৮

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় হামলায় ৬ জন শিক্ষক-ছাত্রের  নিহতের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে এপিবিএন।

ইকবাল ৭ দিনের রিমান্ডে

ইকবাল ৭ দিনের রিমান্ডে

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে সাতদিনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় আরও তিনজনকেও রিমাণ্ডে নেওয়া হয়েছে।

রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে মামা ভাগ্নের মৃত্যু

রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে মামা ভাগ্নের মৃত্যু

টাঙ্গাইলে রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে মাসুদ (৩৫) ও এলাহী (৩৮) নামের  দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । সম্পর্কে তারা মামা ভাগ্নে।

পীরগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায়  গাজিপুর থেকে ২ জন গ্রেফতার

পীরগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় গাজিপুর থেকে ২ জন গ্রেফতার

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রবিউল ইসলাম ও সৈকত মণ্ডল নামের দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও ছেলে। শুক্রবার সন্ধ্যার পর টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পাবনায় শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন

পাবনায় শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন

পাবনা প্রতিনিধি: পাবনায় শহরের অনন্ত বাজার এলাকায় শনিবার সকালে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত হয়েছেন। সকাল সাতটার দিকে সুইপার কলোনীতে এ ঘটনা ঘটে।

পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

পাবনা প্রতিনিধি:গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাবনার বেড়ায় মেয়র বাতেনের বদলে এবার এমপি টুকু’র ছেলে আশিফের হাতে নৌকার টিকিট

পাবনার বেড়ায় মেয়র বাতেনের বদলে এবার এমপি টুকু’র ছেলে আশিফের হাতে নৌকার টিকিট

পাবনা প্রতিনিধি: আগামী  ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে পাবনার বেড়ায় এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর বড় ছেলে অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন।

নুরের সংগঠনের নেতাকর্মীসহ ৭ জন রিমান্ডে

নুরের সংগঠনের নেতাকর্মীসহ ৭ জন রিমান্ডে

চট্টগ্রাম নগরের জেএম সেন হলে হামলার ঘটনায় যুব–ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ ৭ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তিনজনের বয়স ১৯ বছরের কম হওয়ায় রিমান্ড আবেদন করেনি পুলিশ।

বিএফইউজে নির্বাচনের ভোট শুরু

বিএফইউজে নির্বাচনের ভোট শুরু

বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২১ ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

একদিনে হাসপাতালে ভর্তি ১২৩ ডেঙ্গুরোগী

একদিনে হাসপাতালে ভর্তি ১২৩ ডেঙ্গুরোগী

রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে  এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২৩ জন। তাদের মধ্যে ঢাকাতেই ১১৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন।

ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রমের সামনে মানববন্ধন

ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রমের সামনে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি: দেশের বিভিন্নস্থানে মন্দির, হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনসহ হত্যা বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

দেশব্যাপী সাম্প্রদায়ীক হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

দেশব্যাপী সাম্প্রদায়ীক হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি:দেশব্যাপী সাম্প্রদায়ীক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে যশোরে। উপজেলা সনাতনী সংঘের ব্যানারে আজ  শুক্রবার(২২ অক্টোবর) দুপুরে জেলার অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে এ কর্মসূচিতে ৫ সহ্রাধিক নারী পুরুষ অংশ নেন।