মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ আহমেদ (২৩) ও নয়ন মিয়া (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সিসি টিভি ফুটেজ দেখে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তি চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারলেই বেরিয়ে আসবে মূল ঘটনা। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।
ময়মনসিংহের জেলার ত্রিশালে ট্রাক চাপায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছেন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের লালমনিরহাট অংশের একটি ফ্লাড বাইপাস বাঁধ ভেঙে গেছে। এই এলাকায় পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।
প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ১ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ২ জেলেকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
গাজিপুরের কালীগঞ্জে স্থানীয় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারাম এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় ২ জন চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও সম্প্রীতির র্যালি করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে মারা যান মো. সোহেল সিকদার (২৪) নামে এক কাতার প্রবাসী।
পাবনার ঈশ্বরদীতে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেনকে (৩৭) প্রকাশ্যে গুলি করার ঘটনার দু’দিন পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিবিআইএন (বাংলাদেশ, ভূটান, ইন্ডিয়া, নেপাল) মোটর ভেহিকেল চুক্তির দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
র্যালি থেকে বলা হয়, শান্তি ও সম্প্রীতির দেশ বাংলাদেশে। এ দেশে কোন সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টকারীদের স্থান নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই নীতির দেশ বাংলাদেশ। যারা দেশকে অস্থিতিশীল করতে চাই তাদের ক্ষমা নেই।
ঢাকার আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলে তার ৭০ বছর বয়সী বাবা নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার ভোরে আশুলিয়ার কোনাপাড়া ফকিরপাড়া এলাকার নূর মোহাম্মদের নিজ বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ভবনের তৃতীয় তলায় আগুন লেগে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার মা ও বোন।