বাংলাদেশ

শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে ২৯ জেলে দন্ডিত

শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে ২৯ জেলে দন্ডিত

ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১০ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

ইরাবের নতুন সভাপতি নিজাম, সম্পাদক সুমন

ইরাবের নতুন সভাপতি নিজাম, সম্পাদক সুমন

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২১-২২ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিজামুল হক নিজাম (দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে শরীফুল আলম সুমন (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

নিজ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

নিজ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

নাটোরের নলডাঙ্গা উপজেলার নিজ ঘর থেকে শুক্রবার রাতে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী সালমা বেগমকে আটক করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই চালু হতে পারে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই চালু হতে পারে

পাবনা প্রতিনিধি:নির্ধারিত মেয়াদের কয়েক মাস আগেই ২০২৩ সাল থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শওকত আকবর।

জয়পুরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

জয়পুরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

ডিজিটাল সাদাছড়ি,নিরাপদে পথ চলি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও  দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

একটি কুচক্রী মহল সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে

একটি কুচক্রী মহল সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, একটি কুচক্রী মহল আমাদের এই দেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। আবহমানকাল ধরেই আমাদের এই দেশের লোকজন এক সঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু তারা এটা চায় না তাই অশান্তি সৃষ্টি করছে।

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের চকবাজারের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রুপপুর-পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কোভিড ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে বাংলাদেশ : জাপানী রাষ্ট্রদূত

কোভিড ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে বাংলাদেশ : জাপানী রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড-১৯ ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে। আগামী দিনগুলোতে তার দেশ ঢাকাকে আরো সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

কুমিল্লার ঘটনায় আটক ৪৩, তদন্ত কমিটি

কুমিল্লার ঘটনায় আটক ৪৩, তদন্ত কমিটি

কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে রাস্তায় নির্মিত একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে অবমাননার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

খালে পড়ে যাওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার

খালে পড়ে যাওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার

রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী এলাকায় সুয়ারেজ লাইনের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল ৩টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। 

স্বাধীনতা বিরোধী শক্তিরাই পূর্জামন্ডপে এমন ঘটনা ঘটিয়েছে : হানিফ

স্বাধীনতা বিরোধী শক্তিরাই পূর্জামন্ডপে এমন ঘটনা ঘটিয়েছে : হানিফ

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেই স্বাধীনতা বিরোধী শক্তিরাই পূর্জামন্ডপে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে হেলপারের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে হেলপারের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. বেলাল হোসেন (৩৫) নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বেলাল দিনাজপুর জেলা সদরের সুন্দরগঞ্জ গ্রামের মৃত শওকত আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ হাটিকুমরুল গোলচত্বর থেকে তিনটি রুটে অন্তত ৪০ কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।