ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬১ কেজি মা ইলিশ
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই । তিনি বলেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য।
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি বাসায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো দু’জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই পুরুষ বলে জানা গেছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুরের সালথা উপজেলার ইমাম বাড়ি কুমার নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমায়। সেই সাথে নদীর দুই পাড়ে বসে মেলা।
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি বাসার দরজা ভেঙ্গে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম জয়দেব চন্দ্র দাস।
কুষ্টিয়া প্রতিনিধি: আজ ১৭ অক্টোবর ১লা কার্ত্তিক রোববার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এবারও কোন আয়োজন না থাকায় লালন ভক্ত, অনুসারী ও সাধুদের মাঝে বিরাজ করছে বিরহ বেদনা
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগ কর্মী শাহিন হোসেন ওরফে রুটি শাহিন (৩৮) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শনিবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার আলহাজ্বমোড় বাঁশের হাটের সামনে গুলিবিদ্ধ হন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিনের বন্ধ শেষে আজ থেকে ফের চালু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ময়নামতি এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৩১ জন জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ঘরে ঢুকে গুলি করে হত্যা করে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছন, খুব শিগগির পাবনার ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে। সারা দেশের সকল পুরাতন বিমান বন্দরের রানওয়ে বৃদ্ধিসহ ডিজিটালাইজ করা হবে, দেশের পর্যটন খাতের উন্নয়নেও নানামুখি কাজ করছে সরকার।
রাজধানীর ন্যাশনাল মিউজিয়াম অব বাংলাদেশের ওয়ার্ল্ড সিভিলাইজেশন গ্যালারীতে আজ নতুন পুনঃনকসাকৃত ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন করা হয়েছে।সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ন্যাতালিয়া চুয়ার্ড আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন।
সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত অবকাঠামো গড়ে না ওঠায় সুস্বাস্থ্যকর টয়লেটের অভাব রয়েছে। যে কারণে বছরে ৪৪ লক্ষাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ কারণে বিশেষ করে বয়ঃসন্ধিকালীন সময়ে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। এ সমস্যার সমাধানে কাজ করতে চায় রোটারি ডিস্ট্রিক।