টানা ৭ ঘণ্টার বৃষ্টিতে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে সবখানেই কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই গৃহবধুকে গণধর্ষণ ও হত্যা মামলায় দন্ডিত দু’জনের ফাঁসি আজ যশোর কেন্দ্রিয় কারাগারে কার্যকর করা হবে।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রমে কারদণ্ড দেয়া হয়েছে।
রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এহসান চৌধুরী পরিবারের সঙ্গে উত্তরায় থাকতেন। তার বাবার নাম আমির উদ্দিন চৌধুরী।
নিষেধাজ্ঞা শুরুর আগে পটুয়াখালীর কলাপাড়ায় মাইকিং করে বিক্রি করা হচ্ছে ইলিশ। রবিবার রাত ৯ টার পর পৌর শহরে ইলিশ মাছ বিক্রি করতে দেখা গেছে। আর ক্রেতারাও ইলিশ কেনায় যেন প্রতিযোগিতা শুরু হয়েছে।
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে শফিকুল ইসলাম (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
ঈশ্বরদীর পাকশী রেল বিভাগে বিশেষ অভিযানে বিনা টিকিটের ৯ শ’৩০ জন ট্রেনযাত্রীর কাছ থেকে ১ লাখ ৬১ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করেছে রেল কর্তৃপক্ষ।
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে ছাগলনাইয়া পৌরসভার সুবেদারি রাস্তার মাথায় হিন্দু বাড়ি সামনে এই দুর্ঘটনা ঘটে।
ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করণে জয়পুরহাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর সহ বিভাগের দশ জেলার অফিসের পাসপোর্ট ছাপানোর জন্য নথিপত্র আর ঢাকায় পাঠাতে হবে না। পাসপোর্ট ছাপার এ কাজটি যশোর অফিসেই হবে। এ কারণে দ্রুততম সময়েই এ অঞ্চলের মানুষ তাদের পাসপোর্ট হাতে পাবেন।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ রবিবার (৩ অক্টোবর) বেলা পৌনে ১২টায় কক্সবাজার তামান্না ফারাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জেএমবির চট্টগ্রাম বিভাগীয় সাবেক কমান্ডার জাবেদ ইকবালের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ রোববার (৩ অক্টোবর) থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং সোমবার (৪ অক্টোবর) থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীরা এখন থেকে এ দুটি রুটের টিকিট কিনতে পারবেন।