গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বাংলাদেশ
আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদা ভাবে কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন। দুপুরে জেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে কেক কাটেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং সাধারন সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নতুন পোশাক বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে পাবনায় পালিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।
কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন বিত্তিপাড়া গ্রামের প্রশান্ত বেদ হত্যাকান্ডের ১৫ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি নিহতের ভাতিজা সত্য বেদগ্রেপ্তারকে করেছে পুলিশ ।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার আনুমানিক বয়স ৬০ বছর।
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।
সিলেটের কুশিয়ারা নদীতে কাতলা মাছের আঘাতে আব্দুল হক (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছয়ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ১৬ নং নারগুন ইউনিয়নের ছোটখোচাবাড়ি থেকে তেতুলতলার মাঝামাঝি পাকা রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
জয়পুরহাট জেলায় নিরাপদ মাতৃত্ব, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ বিরোধী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম,বিশেষ দোয়া এবং মাদ্রাসার শিশু-এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।
শিক্ষার্থীদের পড়াশোনায় করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ই-লার্নিং কর্মসূচি চালু করতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে ট্যাব ও অসচ্ছল ৩০ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ঈশ্বরদীতে একটি পুকুর থেকে মনুসুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের রেলগেট পাতিবিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ময়মনসিংহ জেলায়।
যশোরে ইন্টার্ন ডাক্তারদের সাইন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, ২০৫০ সালে ক্যান্সার এবং এইচআইভিতে যত মানুষ না মারা যাবে, তার চেয়ে বহুগুন মানুষ মারা যাবে এন্টিবায়োটিক রেজিসটেন্সে।
দীর্ঘ ৫ বছর পর পাবনায় অটোরিক্সাচালক মানিক হোসেন(২০) হত্যা মামলায় স্বপন(২০) ও ইকবাল(২০) নামের দুইজনকে মৃত্যুদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।