বাংলাদেশ

সুন্দরবনে মাছ ধরার সময় চার জেলে আটক

সুন্দরবনে মাছ ধরার সময় চার জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে বন বিভাগ। আজ রবিবার ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।

বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ১৫৮ গ্রাম স্বর্ণসহ আনোয়ার হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। শনিবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়।

দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ঈশ্বরদী আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ঈশ্বরদী আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

উত্তপ্ত শ্লোগান ও দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ঈশ্বরদী আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি নিতে শনিবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে রেলযাত্রী জখম

দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে রেলযাত্রী জখম

ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে আনোয়ার হোসেন (৫৬) নামে এক যাত্রী আহত হয়েছেন। আহত আনোয়ার হোসেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রেডিয়েশন মনিটরিং-এ ব্যবহৃত হবে স্পেকট্রোমিটার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রেডিয়েশন মনিটরিং-এ ব্যবহৃত হবে স্পেকট্রোমিটার

উৎপাদন লাইন, গবেষণা সুবিধা এবং জনসাধারণের ডোজিমিট্রি নিয়ন্ত্রণের মূল্যায়নের জন্য আয়নাইজিং বিকিরণের মাত্রা পরিমাপ করার জন্য, রূপপুর এনপিপির উভয় ইউনিটের অটোমেটেড রেডিয়শন মনিটরিং সিস্টেমে (এআরএমএস) বিশেষ স্পেকট্রোমিটার ব্যবহার করা হবে।

ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু

ডেঙ্গুতে বিএনপি নেতার মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু (৫৬)। পাকশী রেসোর্টের মালিক এই বিএনপি নেতা  ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে যান।

ধানের জমিতে শসা চাষ

ধানের জমিতে শসা চাষ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ধানের জমিতে শসার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে ভালো। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। শসার উৎপাদন সাধারণত গরমের সময় বেশি হয়ে থাকে। বেশ কয়েক জাতের শসা রয়েছে। বীজ রোপণের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে গাছে ফল ধরা শুরু হয়।

পাহাড়ি ছড়া থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

পাহাড়ি ছড়া থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে পানির ছড়া থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। শনিবার সকাল সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এসপি তারিকুল ইসলাম। 

বিদ্যুতের ছেঁড়া তারে বৃদ্ধের মৃত্যু

বিদ্যুতের ছেঁড়া তারে বৃদ্ধের মৃত্যু

ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনা ছাত্র হোস্টেলে পাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

পাবনা ছাত্র হোস্টেলে পাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)’র এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।  বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৭টার দিকে ছাত্রাবাস থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের মুখে

বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের মুখে

বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।