বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) ঈশ্বরদীতে রূপপুর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (আরএনপিপি) পরিদর্শন করেছেন।

চলনবিল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চলনবিল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

“চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক” এক আলোচনা সভায় বক্তারা বলেছেন,‘চলনবিলকে বাঁচাতে পাবনার আটঘরিয়ায় এবং রাজশাহীর চারঘাটে দু’টি স্লুইসগেট উচ্ছেদের কোন বিকল্প নেই।

দুই মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

দুই মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

রাজধানীর পল্লবী থানার প্রতারণা এবং গুলশান থানার মাদক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

পাবনাতেও চলছে ট্রাক -কাভার্ড ভ্যান ধর্মঘট

পাবনাতেও চলছে ট্রাক -কাভার্ড ভ্যান ধর্মঘট

মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার (২৪  সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন। 

যশোরে গরীব অসহায় দুঃস্থ রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম প্রদান

যশোরে গরীব অসহায় দুঃস্থ রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম প্রদান

করোনাকালীন সময়ে যশোরের গরীব অসহায় দুঃস্থ রোগীদের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।

সাব-রেজিষ্টার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সাব-রেজিষ্টার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার চাঞ্চল্যকর সদর সাব-রেজিষ্টার নুর মহম্মদ হত্যা মামলায় ৪জনের মৃত্যুদণ্ড ও ১জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ র বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,  নিহত ১

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। মঙ্গলবার ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন লাইনচ্যুত হয়।

রাসেল-শামীমাকে আদালতে তোলা হবে আজ

রাসেল-শামীমাকে আদালতে তোলা হবে আজ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে (কোম্পানির চেয়ারম্যান) তিনদিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নয় মাস চাকরি করার পর পাকশী রেলের ১৯ শ্রমিক বরখাস্ত

নয় মাস চাকরি করার পর পাকশী রেলের ১৯ শ্রমিক বরখাস্ত

পাবনা প্রতিনিধি:চাকরি স্থায়ী হওয়ার ৯ মাস পর বরখাস্ত করা হয়েছে পাবনার পাকশী বিভাগীয় রেলের রাজস্ব খাতের ১৯ জন ( পোর্টার) শ্রমিককে। এসব শ্রমিক বিভিন্ন ট্রেনে কর্মরত ছিলেন। বরখাস্তের আদেশে গত ৯ মাসের বেতন-ভাতাসহ  রেলের কাছ থেকে পাওয়া আর্থিক সুবিধার অর্থও সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় দু’শ্রমিকের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় দু’শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় এক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে রূপপুর প্রকল্পে এ ঘটনা ঘটে।

৩ বছর পর দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশী শিশু

৩ বছর পর দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশী শিশু

দালালের মাধ্যমে অবৈধ পথে বিভিন্ন সময় ভারতে যাওয়া ৩৭ জন বাংলাদেশি শিশু বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। ৩ বছর পর আজ বিকালে তারা ভারত থেকে ফিরলেন। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন ।

পাবনায় ফালার আঘাতে বৃদ্ধ নিহত

পাবনায় ফালার আঘাতে বৃদ্ধ নিহত

পাবনা পৌরসভাধীন চরশিবরামপুর মহল্লায় ফালার আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। জমি বিরোধের জের ধরে প্রতিবেশির ফালার আঘাতে মোতাহার হোসেন সরদার(৬৫) নামের ওই বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন।