বাংলাদেশ

খাদ্যশস্য  উৎপাদনে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জিত হয়েছে : কৃষিবিদ আসাদুল্লাহ

খাদ্যশস্য উৎপাদনে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জিত হয়েছে : কৃষিবিদ আসাদুল্লাহ

দেশে খাদ্যশস্য  উৎপাদনে বর্তমান সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষকের নিরলস পরিশ্রমের ফলে কৃষি ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জিত হয়েছে মন্ত্রব্য করে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ  মো: আসাদুল্লাহ বলেন  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কণ্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা  কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের চাহিদা পূরণের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা চালু করেছে।

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে জমে উঠেছে প্রচারনা

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে জমে উঠেছে প্রচারনা

আগামী ২০ সেপ্টেম্বর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচন।  নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার প্রচারনা জমে উঠেছে।  মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

যশোরে পৌরনির্বাচন উপলক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে ভোটারদেরকে প্রশিক্ষণ

যশোরে পৌরনির্বাচন উপলক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে ভোটারদেরকে প্রশিক্ষণ

যশোর প্রতিনিধি:আগামী ২০ সেপ্টেম্বর যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নির্বাচন উপলক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে ভোটারদেরকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী(মক ভোটিং) অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক মাধ্যমে রাজনৈতিক দলের সাইবার লড়াই, উদ্বেগ কোথায়?

সামাজিক মাধ্যমে রাজনৈতিক দলের সাইবার লড়াই, উদ্বেগ কোথায়?

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক বছরে অনলাইন প্লাটফর্মে নানা ধরণের প্রচারণা নিয়ে বেশ সরব হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যামে পাল্টাপাল্টি অবস্থান, পরষ্পরবিরোধী প্রচারণা আরো জোরদার হবে।

হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঢাকায় পৌঁছাল সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

ঢাকায় পৌঁছাল সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনার টিকার চালান  ঢাকায়  এসে পৌঁছেছে। শনিবার ( ১৮ সেপ্টেম্বর ) দুপুরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

মনোহরগঞ্জ বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

মনোহরগঞ্জ বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে হতাহতের কোন পরিচয় পাওয়া যাযনি।

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পূর্ব তেজতুরী বাজার এলাকায় রংয়ের কাজ করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

বাস চাপায় তিন স্কুলছাত্রের মৃত্যু

বাস চাপায় তিন স্কুলছাত্রের মৃত্যু

বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। 

যশোরে বোমা বানাতে গিয়ে যুবক নিহত

যশোরে বোমা বানাতে গিয়ে যুবক নিহত

যশোর অভয়নগর উপজেলার রাজঘাট -কার্পেটিং বাজার এলাকায় বোমা বানাতে গিয়ে শফিকুল ইসলাম শপ্পা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। তার মৃত্যুর ঘটনায়  র‌্যাব অভিযান চালিয়ে  তার বাড়ির পাশ থেকে বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।

সোনারগাঁয়ে অজ্ঞাত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তালতলা টু বরপা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

নাটোরে গাঁজাসহ আটক ৩

নাটোরে গাঁজাসহ আটক ৩

নাটোরে মাদক পাচারকালে ৩২ কেজি গাঁজাসহ এক এ্যাম্বুলেন্সের চালক,হেলপার ও অপর এক যাত্রীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদরের পূর্ব হাগুরিয়ায় অভিযান চালানো হয়।