বাংলাদেশ

যশোরে করোনায় তিন জনের মৃত্যু

যশোরে করোনায় তিন জনের মৃত্যু

যশোর প্রতিনিধি:যশোরে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২ জন এবং নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গিয়েছেন।

কোনাবাড়িতে  পোশাক কারখানায় আগুন

কোনাবাড়িতে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে গতকাল মঙ্গলবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে কাশিমপুর রোডে অবস্থিত জার্সি নিট ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দেশ ছাড়ছেন কাদের মির্জা

দেশ ছাড়ছেন কাদের মির্জা

দেশ ছেড়ে আমেরিকায় যাত্রা শুরু করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে মা-বাবার কবর জিয়ারত শেষে কোম্পানীগঞ্জ থেকে ঢাকা বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কাদের মির্জা সূত্রেই বিষয়টি জানা গেছে।

বাংলাদেশের প্রতিনিধি দলের রাশিয়ায় রোসাটমের টেকনিক্যাল একাডেমি পরিদর্শন

বাংলাদেশের প্রতিনিধি দলের রাশিয়ায় রোসাটমের টেকনিক্যাল একাডেমি পরিদর্শন

পাবনা প্রতিনিধি: বাংলদেশে নির্মিতব্য প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান শিবলীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল রোসাটমের টেকনিক্যাল একাডেমি পরিদর্শন করেছেন। রাশিয়ান ফেডারেশন পরিদর্শন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক চুক্তির অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়।

পাবনায় বালুর নিচে চাপা পড়া শিশুটি ৪৮ ঘন্টায়ও উদ্ধার হয়নি

পাবনায় বালুর নিচে চাপা পড়া শিশুটি ৪৮ ঘন্টায়ও উদ্ধার হয়নি

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় যমুনা নদী থেকে পাইপের মাধ্যমে পুকুর ভরাটের সময় আসাদুল্লাহ (৬) নামের শিশুটি নিখোঁজের  ৪৮ ঘন্টা পরও ঊদ্ধার হয়নি। শিশুটি সোমবার বালুর নিচে চাপা পড়ার আশঙ্কা করা হলেও নিখোঁজের বিষয়টি অন্যদিকে মোড় নিতে যাচ্ছে চ্ছ বলে এলাকাবাসীর সন্দেহ। সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি : কাদের

প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি : কাদের

আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বাংলাদেশ-অস্ট্রিয়ার বিমান পরিষেবা চুক্তি সই

বাংলাদেশ-অস্ট্রিয়ার বিমান পরিষেবা চুক্তি সই

এয়ার সার্ভিসেস বা বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই করেছে বাংলাদেশ ও মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। স্থানীয় সময় সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুই দেশের মধ্যে এ চুক্তি হয়।

বেনাপোল বন্দরের সামনে দাহ্য পদার্থ বোঝাই ভারতীয় ট্রাকে আগুন

বেনাপোল বন্দরের সামনে দাহ্য পদার্থ বোঝাই ভারতীয় ট্রাকে আগুন

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩৪ নম্বর শেডের অদূরে থাকা দাহ্য পদার্থ বোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন লেগে ভষ্মিভূত হয়েছে। সোমাবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভারত থেকে আমদানিকৃত খালাসের অপেক্ষায় থাকা ব্লিচিং পাউডার বোঝাই ১০ চাকার ওই ট্রাকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত

যশোর প্রতিনিধি: যশোর শিশু উন্নয়ন কেন্দ্র্রের ডাইনিং-এ শিশু কয়েদিদের মধ্যে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরহরিনা গ্রামের লাভলু মিয়ার ছেলে লিমন ইসলাম (১৭), ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মৃত একরাম শেখের ছেলে ইমারত শেখ (১৬), পিরোজপুর সদর উপজেলার মৌরিচাল গ্রামের সোহরাব শেখের ছেলে হোসেন শেখ (১৯)।

দুর্নীতির দায়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির দায়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

দীর্ঘদিন তদন্তের পর সোমবার (০৭ জুন) বিকেলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিনজনকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত

কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিনজনকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া এক নারী ও দুই পুরুষকে আড়াই বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তাদেরকে।