বাংলাদেশ

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ফোনে কথা বলার সময় ছিনতাইকারী ফোনটা নিয়ে যায় বলে মন্ত্রী জানান।

যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত

যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত

যশোর প্রতিনিধি: যশোরে ৮ জনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন পুরুষ ও একজন নারী। তাদের সকলের বয়স ৫৬ বছরের নিচে। শনাক্তদের সকলেই যশোরের স্থানীয় বাসিন্দা। তাদের কারোরই ভারতে যাওয়ার কোনো সম্পর্ক বা ইতিহাস নেই।

যশোর সদর উপজেলার একটি গ্রাম থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার

যশোর সদর উপজেলার একটি গ্রাম থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের গহরবেড় গ্রাম থেকে কৃষক আসাদুলের ক্ষেতের একটি মেহেগুনি গাছ কাটার সময়, গাছের গোড়া থেকে ৫৯ টি বিষাক্ত জাত সাপের ডিম উদ্ধার করে স্থানীয়রা। পরবর্তীতে সেটি যশোর বন বিভাগের সহায়তায় ঢাকা থেকে আগত বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা হাফিজুর রহমান সোমবার বিকেলে এসে ডিম গুলি সংরক্ষণের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান।

ইছামতি নদী খননের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, স্মারকলিপি পেশ

ইছামতি নদী খননের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, স্মারকলিপি পেশ

ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাবনা ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাথে সম্পৃক্ত স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।

যশোরে ২৪ ঘন্টায় ২৯ করোনা রোগী শনাক্ত, ভারতীয় ভেরিয়েন্ট ৫

যশোরে ২৪ ঘন্টায় ২৯ করোনা রোগী শনাক্ত, ভারতীয় ভেরিয়েন্ট ৫

যশোর প্রতিনিধি: যশোরে করোনায় গত ২৪ ঘন্টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনম সেন্টারে ২২০ টি নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  এছাড়া ৫ জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে।

যশোরে আইনজীবীর কাছ থেকে আসামী ছিনতাই নয়, গ্রেফতার দাবী পুলিশের

যশোরে আইনজীবীর কাছ থেকে আসামী ছিনতাই নয়, গ্রেফতার দাবী পুলিশের

যশোর প্রতিনিধি: যশোর আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি, ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মে) রাতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার শালবাগান চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে এলএসডি মাদক বিক্রিতে সক্রিয় ১৫টি গ্রুপ : পুলিশ

রাজধানীতে এলএসডি মাদক বিক্রিতে সক্রিয় ১৫টি গ্রুপ : পুলিশ

দেশে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) মাদক সেবন ও ব্যবসার সাথে অন্তত ১৫টি গ্রুপ সক্রিয় আছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.আব্দুল আহাদ।

কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মে) ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

যশোরে আইনজীবীর কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

যশোরে আইনজীবীর কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

যশোর প্রতিনিধি: যশোরে আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে। আজ সকাল সাড়ে দশটার দিকে জেলা জজ কোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

স্বাস্থ্য ঝুঁকির মধ্যে খুলনা বিভাগের ছয় জেলায় অবৈধ সীমান্ত অতিক্রম

স্বাস্থ্য ঝুঁকির মধ্যে খুলনা বিভাগের ছয় জেলায় অবৈধ সীমান্ত অতিক্রম

পাবনা প্রতিনিধি: খুলনা বিভাগের ছয় জেলার বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি পয়েন্ট  ব্যবহার করে আসছে। ছয়টি সীমান্ত জেলা হল-যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা।

পাবনায় হিজড়াদের ১২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শুরু

পাবনায় হিজড়াদের ১২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শুরু

পাবনা প্রতিনিধি: পাবনায় হিজড়া জনগোষ্টির জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৩০ মে ) পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ে জেলা সমাজ সেবার আয়োজনে ১২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।

আজ দেশে আসছে ফাইজারের টিকার প্রথম চালান

আজ দেশে আসছে ফাইজারের টিকার প্রথম চালান

আজ রবিবার মধ্যরাতে দেশে আসছে জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়োএনটেকের টিকার এক লাখ ৬২০ ডোজ । স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

রাজধানীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় ডাকাত আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দু’টি ওয়ানশুটার গান, তিন রাউন্ড অ্যামুনেশন (গুলি), চারটি সুইস গিয়ার চাকু, দু’টি ছোরা, একটি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন ও নগদ ৪৮৫ টাকা জব্দ করা হয়।