বাংলাদেশ

বাস বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের আটকে প্রাণে বাঁচলো ৩০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বাস বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের আটকে প্রাণে বাঁচলো ৩০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটক বহনকারী বাস উল্টে অন্তত ৩০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের কারণেই ওই শিক্ষার্থীরা প্রাণে বাঁচলো বলে জানা গেছে।

ঈশ্বরদীতে যাত্রী তোলাকে কেন্দ্র করে একজন নিহত

ঈশ্বরদীতে যাত্রী তোলাকে কেন্দ্র করে একজন নিহত

পাবনা প্রতিনিধি: যাত্রী তোলাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে অটোসিএনজি ও ব্যাটারী চালিত অটোবাইক চালকের মধ্যে মারামারিতে এক অটোচালক মারা গেছেন।  নিহত অটোসিএনজি চালক হলেন-ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন মৃধার ছেলে মিজানুর রহমান সুজন (৩৭)। 

অর্থনৈতিক বিষয়গুলোর সাথে ধর্মকে মেশানো যাবে না : পররাষ্ট্র সচিব

অর্থনৈতিক বিষয়গুলোর সাথে ধর্মকে মেশানো যাবে না : পররাষ্ট্র সচিব

মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সাথে ব্যবহারের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

লালমনিরহাটে যুবককে হত্যা : ৫ আসামি ৩ দিনের রিমান্ডে

লালমনিরহাটে যুবককে হত্যা : ৫ আসামি ৩ দিনের রিমান্ডে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

কুষ্টিয়ায় ট্রাকের-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লালমনিরহাটে যুবককে হত্যা : আরো ৬ জন গ্রেফতার

লালমনিরহাটে যুবককে হত্যা : আরো ৬ জন গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দয়ের করা তিনটি মামলায় আরো ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে সেচ্ছাসেবক দলের হুইল চেয়ার বিতরণ ও দোয়া

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে সেচ্ছাসেবক দলের হুইল চেয়ার বিতরণ ও দোয়া

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থ,অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয় রেখেছে হত্যাকারীরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিয়ের আশ্বাস দিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

বিয়ের আশ্বাস দিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বোরহানিবাগ এলাকায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের আশ্বাসে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে   রামজান হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বোরহানিবাগ এলাকা  থেকে তাকে  আটক করা হয়।

মোটরসাইকেল গর্তে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মোটরসাইকেল গর্তে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ার ধুনটে উপজেলায়  মোটরসাইকেলসহ রাস্তার পাশে গর্তে পড়ে উপজেলা আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার চান্দিয়াড়-পেঁচিবাড়ি সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

১৮ লক্ষ টাকার দুর্নীতির মামলায় পাবনায় সাবেক এক ইউপি চেয়ারম্যান কারাগারে

১৮ লক্ষ টাকার দুর্নীতির মামলায় পাবনায় সাবেক এক ইউপি চেয়ারম্যান কারাগারে

অর্থ আত্মসাতের মামলায় ৯ বছর পর সোমবার (০২ নভেম্বর ) পাবনার এক আদালত পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন। 

ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন : আল্লামা জুনাইদ বাবুনগরী

ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন : আল্লামা জুনাইদ বাবুনগরী

জাতিসঙ্ঘ, ওয়াইসি, আরবলীগ নেতাদের কাছে দাবি করে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, আপনারা সবাই ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। 

বাকস্বাধীনতার নামে অপপ্রচার চালানো উচিত নয় : প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতার নামে অপপ্রচার চালানো উচিত নয় : প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতার নামে গুজব ছড়িয়ে দেয়া ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি যে কোনো ঘটনার সত্যিকারের তথ্য উত্থাপন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।