আগামীকাল রোববার থেকে প্লেনে পাশাপাশি সিটে যাত্রী বসাতে পারবে এয়ারলাইন্সগুলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গ করার দায়ে পাঁচ বাংলাদেশিসহ ৬ জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
নিজেদের আবেগ, উৎফুল্লতাকে জাগিয়ে রাখুন। আগামী ২৬ তারিখের ভোট রাতের আঁধারে যেনো কেউ ভোট কেটে নিতে না পারে। তাই বিএনপির যুবকদের আগামী ২৬ সেপ্টেম্বরের ভোটে রাত জেগে পাহারা দিতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শনিবার বলেছেন, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান না হলে এ অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে যা শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং স্থিতিশীল একটি অঞ্চলের আশায় হতাশার কারণ হতে পারে।
কুমিল্লার গোমতী নদী থেকে দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডি'র তদন্তদল।
মতিউর রহমান মুক্তার, রাজবাড়ী জেলার নারুয়া ইউনিউনের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। পরিবারের জীবিকার তাগিদ মেটাতে ঢাকার অদূরে সাভারে আসা, কিন্তু নিয়তির অভিশাপে হঠাৎ কঠিন ব্যাধিতে আক্রান্ত হন।
রংপুরে ট্রাকের ধাক্কায় সাবেক এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে নগরের নজিরেরহাট এলকায় এ দুর্ঘটন ঘটে।
ইসরাইলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ যেন ইসরাইলের ব্যাপারে তাদের বৈরী অবস্থান নমনীয় করছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকার পর আজ শনিবার (১২সেপ্টেম্বর) থেকে কাউন্টার থেকে ট্রেনের টিকিট কিনতে পারবে যাত্রীরা।
গাজীপুর কোনাবাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে কোনাবাড়ী থানাধীন এরশারনগর হাউজিংয়ের একটি বাসা থেকে এ লাশটি উদ্ধার করে পুলিশ।
বগুড়ায় চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে প্রকাশ্যে আব্দুল আলীম(২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকার শুক্রবার কাহালুতে উপজেলায় এ ঘটনা ঘটে।
পাবনার ফরিদপুরে শুরু হয়েছে বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসব।শুক্রবার বিকেলে উপজেলার হাদল বঙ্গবন্ধু সৈকতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বেধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। এ সময় বিপুল সংখ্যক দর্শক করতালি দিয়ে নৌকা বাইচে অংশগ্রহণকারীদেরকে উৎসাহ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে পুলিশ শাহাদৎ হোসেন( ৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।