এম মাহফুজ আলম: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) উপনির্বাচনী এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। তবে নৌকা প্রতীকের সমর্থক ছাড়া ধানের শীষ ও লাঙল প্রতীকের পক্ষে এখন পর্যন্ত কোন তৎপরতা পরিলক্ষিত হয়নি।
বাংলাদেশ
নিখোঁজের চারদিন পর পুলিশ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়ার একটি লিচু বাগান থেকে রাজন খাতুন (৩৩) নামক এক বিধবা নারীর হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এম মাহফুজ আলম: দু’দপ্তরের রশি টানাটানির কারণে অভিভাকহীন বেহালদশা দু’কিলোমিটার রাস্তা মেরামতের কাজে নেমেছেন স্বেচ্ছাশ্রমে গ্রামবাসি। পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নে গ্রামবাসী চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে এ কাজটি করছেন।
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩তলা নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ৯ দিনের মাথায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দি প্রায় ৬৮০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে বলে জানা গেছে। রাজ্যের কারা দফতর থেকে এ কথা জানানো হয়েছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে তথ্য তুলে ধরা হয়েছে।
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।
পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
রাজনৈতিক দলের নিবন্ধন আইন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আইন এবং জাতীয় সংসদ নির্বাচনে আরপিও’র অনেকগুলো মৌলিক সংশোধনী আনয়নের জন্য নির্বাচন কমিশন যে সময়টিকে বেছে নিয়েছে বিএনপি’সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের এই উদ্যোগকে অপ্রয়োজনীয়, হঠকারী ও উদ্দেশ্যেপ্রণোদিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম আশরাফ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
পাবনার ভাংগুড়ায় রাস্তা কেটে দোকান নির্মাণ করার অভিযোগ ওঠেছে দু’ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।
বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ওপর আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করেছে মালয়েশিয়া।
‘নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে।
ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ি সীমান্তের কাছে নাগর নদীতে মাছ ধরার সময় বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য সম্পর্কে অশালীন ও আপত্তিকর মন্তব্য করায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে।