চাঁদপুরের ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করার অভিযোগে সক্রিয় একটি চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুরের পুলিশ। নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সিমকার্ডসহ আটটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলাদেশ
গাজীপুরের পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি মেহেদী হাসান মারুফ নামে এক যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লালন স্মরণানুষ্ঠান’।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের মা ইলিশ রক্ষা অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে ১৯ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এসব জেলেদের হেফাজতে থাকা ৪টি মাছ ধরার নৌকা, ৮ কেজি ইলিশ ও ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
টাঙ্গাইলে অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা, আধ্যাত্মিক সাধক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস ২০২৬ উপলক্ষে শনিবার দিনব্যাপী নোয়াখালীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্পদের সুষম বণ্টনের জোরালো দাবি জানিয়েছেন।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের পৃথক দুটি স্থানে ঘটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাসের এক শিশু ও এক নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। এতে উভয় ঘটনায় অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সামাজিক মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী স্ট্যাটাস ও মন্তব্য করার অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজারের মেরিন ড্রাইভে ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
দেশের প্রান্তিক ও অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে সদর উপজেলার শাখারিয়া এলাকায় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠু মিয়া বগুড়া সদর উপজেলার কাদিমপাড়া এলাকার মাদ্রাসাপাড়ার আবদুল আকন্দের ছেলে।
সৌদি আরবে চলমান হামলার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৪’শ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।