ঝিনাইদহে আপন বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে। নিহত সোহান মন্ডল(৩৫) ওই গ্রামের ইজাল ফকিরের ছেলে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলাদেশ
রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।
কক্সবাজারের ইনানী এলাকার একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন চুয়াডাঙ্গার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা হলেন ফারিয়া কবীর (৩৩) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে ফাইজান আহমেদ।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরেছেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে থেমে থাকেননি প্রধানমন্ত্রী। নিজেই রাস্তায় নেমেছেন, হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেবার সীমাবদ্ধতা চিহ্নিত করে তা সমাধানের নির্দেশ দিয়েছেন
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মো. রাফি মিয়া (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আগামী ২০ অক্টোবর পূজা মন্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার খবরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দূর্গা উৎসবে আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে। তার আগমনকে ঘিরে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মেয়ের লাঠির আঘাত ও অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন ষাটোর্ধ্ব পিতা খোরশেদ আলম। এ ঘটনায় নিজের আপন বোনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছেন ভাই।
প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদ্রাসার পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বন্ধুত্বের সম্পর্ক, সাংগঠনিক পরিচয় আর চটকদার ব্যবসার প্রলোভন-এসবকে পুঁজি করে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মমিনুল ইসলাম মন্ডল ওরফে ‘
বান্দরবানে বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনার চাটমোহরে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি (৩৫) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।