বাংলাদেশ

ফেনীর একটি হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’

ফেনীর একটি হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’

ফেনী শহরের একটি আবাসিক হোটেলের বাথরুমে গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে চিনি জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছিল তথাকথিত ‘খাঁটি মধু’। মাত্র দুই কেজি আসল মধুর সঙ্গে ১০ কেজি চিনি মিশিয়ে বাজারজাত করত একটি চক্র।

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে নারীসহ আটক ৭

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে নারীসহ আটক ৭

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

সালমানের স্টুডিওতে হামলায় ৯৫ লাখ টাকার ক্ষতি

সালমানের স্টুডিওতে হামলায় ৯৫ লাখ টাকার ক্ষতি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের একটি প্রজেক্টে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা ও ষড়যন্ত্র এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  বিশেষ অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের সাতটি থানা এলাকা থেকে ১০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।

তাই চলুন, জেনে নেওয়া যাক সোমবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম কমিটি। 

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি

রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনার পর শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের পর পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও চার থানার পরিদর্শককে বদলি করা হয়েছে।

বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচাড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রাহকের খোয়া যাওয়া টাকা ২৫ কোটি ছাড়াতে পারে

গ্রাহকের খোয়া যাওয়া টাকা ২৫ কোটি ছাড়াতে পারে

গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংকের শাখা কার্যালয়ে রোববারও (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শত শত গ্রাহক ব্যাংকটি ঘিরে রাখেন। এ সময় ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের নিরাপত্তা বেষ্টনি ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। অনেক গ্রাহক শেষ সম্বল হাড়িয়ে উত্তেজিত ও দিশেহারা হয়ে পড়েছেন। প্রতারণার শিকার হয়ে টাকা খুঁইয়েছেন এমন গ্রাহকদের রবিবার প্রমাণসহ ব্যাংকে অভিযোগ প্রদান করার জন্য কার্যালয়ের সামনে নোটিশ প্রদান করেছিলেন ব্যাংক কর্তৃপক্ষ।