আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একই দিনে ছয়টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবন থেকে তিনি ভোট দেবেন। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গত ৩১ ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে।
যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে নতুন আরেকটি ননস্টপ আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’।
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রাজধানীর কামরাঙ্গীরচরে থার্টি ফার্স্ট নাইটে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হয়েছিল সিয়াম (১৬) নামে এক কিশোর।
গাজীপুরের কালিয়াকৈরে ভাতিজির জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী ৭ জানুয়ারি জনগণের সম্পৃক্ততায় বিশ্ববাসীকে ভোট উৎসব দেখাতে চায় আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্রের জোরে সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারিরা দেশের কোন উন্নয়নই করেনি।
আগামীকাল (৩ জানুয়ারি) বুধবার বিকাল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৫টি জেলা ও ১ টি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে আজ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের ১ লাখ ৬৮৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ১ হাজার ১২৪টি করেছে পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার কোন আশঙ্কা নেই।