প্রাচ্যসংঘের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। ১ জানুয়ারি সন্ধ্যায় প্রাচ্য ক্যাম্পাসে অবস্থিত ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মাহমুদুল করিম মামুন ও সাধারণ সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো নবনির্বাচিত সভাপতি কাসেদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইটের হাতে কাগজপত্র তুলে দেওয়ায় মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বাংলাদেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনি জনসভায় অংশ নিতে আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ৩টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সোমবার (১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জেলা সদরে যানবাহনের চাপায় এক নারী মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরকার পদত্যাগের একদফা দাবি এবং ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরি করতে পদবঞ্চিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে বই উৎসব পালিত হয়েছে।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়ে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগের উপযুক্ত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম আজ হতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে শ্রমিকের পাওনা বুঝিয়ে না দেওয়ার অপরাধ সংঘটনের জন্য এবং তার প্রতিষ্ঠান ঘুষ দিয়ে সেটি ‘ম্যানেজ’ করার অপচেষ্টাও করেছে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দোষ করি নাই, সেই দোষে আমি শাস্তি পেলাম। এটাকে যদি ন্যায় বিচার বলতে চান, বলেন। এটা আপনার ইচ্ছা।
নির্বাচন বিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেয়ার মতো সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
ময়মনসিংহের হালুয়াঘাটে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আগামী ৭ তারিখ বিএনপিকে লালকার্ড দিয়ে চিরতরে বিদায় জানাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপির সমর্থনে সমগ্র দেশে এলডিপির নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে।
৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধের এক দফা দাবিতে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।