বাংলাদেশ

২৭ দিনে ৭১৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

২৭ দিনে ৭১৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে আরও ২৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গত ২৭ দিনে ৭১৫ জনকে গ্রেফতার করল সংস্থাটি।

গাজীপুরে বিএনপি নেতা গ্রেফতার

গাজীপুরে বিএনপি নেতা গ্রেফতার

গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে (৫৭) গাড়ি পোড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

নির্বাচনে এলে বিএনপির অনেকের জামানত বাজেয়াপ্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনে এলে বিএনপির অনেকের জামানত বাজেয়াপ্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়, তারা নির্বাচনে এলে অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। তারা যতই আন্দোলন করুক না কেন বিএনপি-জামায়াতের এতো শক্তি নেই যে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেবে। আগামী ৭ জানুয়ারি দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে।

জাপার ১৭৫২ মনোনয়ন ফরম বিক্রি

জাপার ১৭৫২ মনোনয়ন ফরম বিক্রি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন এক হাজার ৭৫২ জন মনোনয়নপ্রত্যাশী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেকনাফে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

টেকনাফে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড মনিরঘোনা এলাকার জহির আলমের ছেলে মো. বেলাল (৩২)।

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে গ্রেফতার ২

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে গ্রেফতার ২

বাংলা ড্রেজার দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় দুইজনকে হাতে নাতে ধরেছে নৌ-পুলিশ। কুষ্টিয়ার রানাখড়িয়া থেকে দেশীয় তৈরি বাংলা ড্রেজারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন সম্পর্কে বাবা-ছেলে।

১৮১ আসনে জাসদের প্রার্থী যারা

১৮১ আসনে জাসদের প্রার্থী যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ১৮১টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

গণঅধিকারের নতুন কর্মসূচি

গণঅধিকারের নতুন কর্মসূচি

এবার নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এ অবরোধ দিয়েছে দলটি।

মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী

মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী

সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন গোলাম সারোয়ার নামে এক প্রার্থী। ওই হামলার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।

রোববার ৪৪ স্থানে আ.লীগের শান্তি সমাবেশ

রোববার ৪৪ স্থানে আ.লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে রোববার (২৬ নভেম্বর) শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে দিয়েছে মহানগর আওয়ামী লীগ।

নির্বাচনে সেনাবাহিনী থাকার সম্ভাবনা খুবই বেশি : ইসি রাশেদা

নির্বাচনে সেনাবাহিনী থাকার সম্ভাবনা খুবই বেশি : ইসি রাশেদা

এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর কোনো চিন্তাভাবনা নাই এবং সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা খুবই বেশি দাবি করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আগে ভোটারদের ভয়-ভীতি দেখালে তাদের শাস্তির ব্যাপারে কোনো আইন ছিল না। এবার আইন সংশোধন করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।