বাংলাদেশ

রোববারের মধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা: ওবায়দুল কাদের

রোববারের মধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আগামীকাল শনিবার সম্ভব না হলেও রোববারের মধ্যে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী কারা, তা ঘোষণা করতে পারবো। নতুন অনেকে এসেছেন, কিছু বাদও পড়েছে। তবে সম্ভাব্য জয়ী প্রার্থী আমরা বাদ দেইনি।  এছাড়া জোট এবং বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে।

প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই সেন্ট্রাল হাসপাতাল সিলগালা

প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই সেন্ট্রাল হাসপাতাল সিলগালা

গাজীপুরের কালীগঞ্জে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় সেই সেন্ট্রাল হাসপাতাল সাময়িকভাবে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে সিলগালা করেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৬

রাজধানরে বিভিন্ন এলাকায় প্রতিদিন নিয়মিত মাদকবিরোধী অভিযান চালায় ডিএমপি। এই অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় নিহত ১

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় নিহত ১

চুয়াডাঙ্গা শহরতলীর হাতিকাটা এলাকায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সাজেকে ট্রাক খাদে পড়ে চালক নিহত

সাজেকে ট্রাক খাদে পড়ে চালক নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ট্রাক খাদে পড়ে চালক মনু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার গোলজার আহম্মেদ।

বিএনপির প্রচার সম্পাদক এ্যানির জামিন

বিএনপির প্রচার সম্পাদক এ্যানির জামিন

চার বছর আগে পল্টন থানায় করা একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় তিনি আগে অস্থায়ী জামিনে ছিলেন। 

বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও দায়বদ্ধতা নিয়ে আলোচনা সভা

বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও দায়বদ্ধতা নিয়ে আলোচনা সভা

অ্যাক্টিভিস্ট বাগেরহাটের আয়োজনে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু বিপদাপন্নতা ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ রাজনৈতিক দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯ রাজনৈতিক দলের সাক্ষাৎ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়টি রাজনৈতিক দলের শীর্ষ ১৪ নেতার একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তাজরীন অগ্নিকাণ্ডের ১১ বছর আজ

তাজরীন অগ্নিকাণ্ডের ১১ বছর আজ

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ১১ বছর আজ। ওই অগ্নিকাণ্ডে মারা যান ১১২ জন।