বাংলাদেশ

সমুদ্রসীমার ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

সমুদ্রসীমার ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশের সমুদ্রসীমার ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার।

 

মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দুই মাদ্রাসাছাত্রের

মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দুই মাদ্রাসাছাত্রের

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মানিকগঞ্জে হাসপাতালে অভিযান, জরিমানা

মানিকগঞ্জে হাসপাতালে অভিযান, জরিমানা

মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

 

শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সুজন (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলের দিকে কাউতুলী বড় মসজিদের পূর্ব পাশে ফারুক মিয়ার মালিকানাধীন ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নারায়গণ্ডে ৬ তলা থেকে লাফ দিয়ে কর্মচারীর মৃত্যু

নারায়গণ্ডে ৬ তলা থেকে লাফ দিয়ে কর্মচারীর মৃত্যু

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মো. আবুল হোসেন গাজী (২৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডে এ ঘটনা ঘটে।

 

রাজধানীতে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রাজধানীতে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর

অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

 

গুম-ক্রসফায়ার তদন্তে সব জেলায় গণশুনানি, অভিযোগের সত্যতা মিললেই গ্রেফতার

গুম-ক্রসফায়ার তদন্তে সব জেলায় গণশুনানি, অভিযোগের সত্যতা মিললেই গ্রেফতার

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে দেশের প্রতিটি জেলায় গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ড্রোন প্রতিযোগিতায় অংশ নিতে চুয়েট শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন

ড্রোন প্রতিযোগিতায় অংশ নিতে চুয়েট শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন

তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা টেকনোফেস্টে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-কে এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

 

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

বিমান অবকাঠামো উন্নয়নে বগুড়া বিমানবন্দর শীর্ষ অগ্রাধিকার: বিমানমন্ত্রী

বিমান অবকাঠামো উন্নয়নে বগুড়া বিমানবন্দর শীর্ষ অগ্রাধিকার: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণই সরকারের বিমান অবকাঠামো উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে একটি বিমানবন্দর নির্মাণের প্রাথমিক প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে।

 

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৪ জনকে অর্থদণ্ড

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৪ জনকে অর্থদণ্ড

কুমিল্লার দাউদকান্দিতে ছয়টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টে ১৪ জনকে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সীমান্ত থেকে হেরোইন এনে মিরপুরে বিক্রি, গ্রেফতার ২

সীমান্ত থেকে হেরোইন এনে মিরপুরে বিক্রি, গ্রেফতার ২

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ৩১২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৯৭ হাজার ৯৮০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে এসআরবি-৪। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা।

 

প্যাকিং মেশিন ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি

প্যাকিং মেশিন ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি

প্যাকিং ও র‍্যাপিং মেশিন ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে সিগারেট তৈরি ও প্যাকিংয়ের সাতটি মেশিন আমদানির অভিযোগে একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।