বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
- * * * *
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
- * * * *
বাংলাদেশ
তিনটি উন্নয়ন প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালি এই প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। নয়াদিল্লি থেকে যুক্ত হন নরেন্দ্র মোদি।
রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রী বেশে মিডলাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আলামিন। তার বাবার নাম মনিরুজ্জামান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন।
রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে মিরপুর ১০, ১১, ১২ ও আশপাশ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি তুলা তৈরির কারখানা। এতে অন্তত ১৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি কারখানা মালিকের।
কুষ্টিয়ার মিরপুরে সাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
রাজশাহীর বাঘা পৌর জামায়াতের সভাপতিসহ বিস্ফোরক আইনে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকালে থানারভেল্লাপাড়া ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপি-জামায়াতের সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ কর্মসূচি। টানা তিন দিনের এই কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকার সাভারে পার্কিংয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী রামপুরা বিশ্বরোডে সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতিতে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় বুধবার আধাবেলা হরতাল পালন করবে জেলা বিএনপি।
যুবদল নেতা জিলু আহমদ নিহতের ঘটনায় বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। জিলুর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যুবদল।
রাজধানীর রমনা পার্কের ভিআইপি গেটের সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জোসেফ গোমেজ (৫৬) নামে এক অস্ট্রেলিয়া প্রবাসী নিহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলায় সাপের কামড়ে জলিল মাতুব্বর (৪৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।