বিএনপি-জামায়াতের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
- * * * *
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
- * * * *
বাংলাদেশ
রেলপথ মন্ত্রণালয় ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনের ভাড়া ১১৫ টাকা কমিয়েছে।এর আগে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চালু হওয়া আন্তনগর ট্রেনের (নন-এসি) ভাড়া ছিল ৩৫০ টাকা।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সময়মতোই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, একটা কথাই বলতে পারি, নির্বাচন হবে এবং সময়মতই হবে।
গত ২৮ অক্টোবর থেকে সংঘটিত সকল হত্যাকাণ্ড সরকারের মাস্টার প্ল্যান বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঢাকার হাইকোর্টের কাছে মঙ্গলবার (৩১ অক্টোবর) একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে সাভারের পুলিশ মডেল টাউনে ভাগনীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হল এলাকায় মঙ্গলবার (৩১ অক্টোবর) মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে চাঁদপুরে সড়কে নাশকতার চেষ্টার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দীন বাবুলসহ ৯জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে শহরে কলেজ রোড থেকে তাকে আটক করা হয়।
সিলেটের দক্ষিণ সুরমায় কনস্টেবলের মিস ফায়ারে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।
সিলেটের ওসমানীনগরে আলোচিত বুরুঙ্গা ইউপির তিলাপাড়া শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম হত্যা মামলায় আসামি একই মাদ্রাসার প্রভাষক লুৎফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মৌলভীবাজারের জুড়ীতে একটি বেইলি ব্রীজে মালবোঝাই ট্রাক খাদে আটকে পড়ায় যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
যশোরের শার্শা উপজেলা আমড়াখালি চেকপোস্ট থেকে ২টি সোনারবার ও হুন্ডি টাকা সহ ইয়ামিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল রাজপথে প্রবেশ করতে দেয়নি পুলিশ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের ব্যানারে মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেটের সামনে আসার পর পুলিশ গেট আটকে আইনজীবীদের প্রধান সড়কে প্রবেশ করতে বাধা দেয়।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
কুষ্টিয়া বিএনপি জেলা শাখার সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এবার গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকরা।