রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।
- ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত ‘ককটেল কারিগর’ নুরুল গ্রেপ্তার
- * * * *
- সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- * * * *
- গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
- * * * *
- বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী
- * * * *
- ছাত্র সংসদ নেতাদের যে কারণে ডেকেছেন জামায়াত আমির
- * * * *
বাংলাদেশ
বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে সক্রিয় উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘আমরাও ফেসবুকে সরকারের উন্নয়নের বিভিন্ন পোস্ট দেবো এবং সেসব পোস্ট সবাই লাইক করবো।’
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্সের বাড়তি টাকা ও সেই অনুসারে পেনশন দেয়ার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রেলের রানিং স্টাফরা। রোববার (২৭ আগস্ট) মধ্যরাত থেকে কর্মবিরতির ঘোষণা করা হয়েছিল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজের চেয়েও বেশি গরীব বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন প্রতিহতের অপচেষ্টা করলে জনগণ কঠিন হাতে দমন করবে।
বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রের পাহাড়ি খাদ থেকে মারুফ (২৫) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৭ আগস্ট) দুপুরে নীলাচল পর্যটন কেন্দ্রের সুইং থ্রিলার দোলনার প্রায় তিন শ’ ফুট নিচের খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।মারুফের বাড়ি গাজীপুরে জেলায়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অতীতের শত-শত বছরের পশ্চাদপদ জাতি শেখ হাসিনার নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছেতিনি বলেন, ‘কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত অতীতের শতশত বছরের পশ্চাদপদ বাঙালী জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে আজ ঘুরে দাঁড়িয়েছে।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কেওআইসিএ) জাতীয় পেনশন প্রকল্পের কার্যকর ব্যবস্থাপনার জন্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ সচিবালয়ে অর্থ বিভাগের পাঁচজন উচ্চ-পর্যায়ের কর্মকর্তার জন্য একটি ওরিয়েন্টেশনের আয়োজন করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে দেশে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় ভূমিধসে রবিবার (২৭ আগস্ট) সকাল থেকে মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঠাকুরগাঁও পুলিশ সুপার মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিচক্র যে পাকিস্তানের আদর্শে বাংলাদেশকে পরিচালনার চেষ্টা করেছিল, সেই পাকিস্তান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে আর বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাকে ৫০ টাকা জরিমানা করা হয়।রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয়।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলা থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো.রাজিব (৩০) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের আক্কাস মিয়ার বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার দেশের ‘হস্তক্ষেপ না করার’ নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশীদের দ্বারা নির্ধারিত হওয়া উচিৎ।