যশোরের শার্শায় মসজিদে লাইট জ্বালানো কে কেন্দ্র করে মসজিদের মুয়াজ্জিন শাহারুল ইসলাম (৪৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।
- জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ
- * * * *
- রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
- * * * *
- ৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান, করাচিতে ভবন ধসে নিহত বেড়ে ৭
- * * * *
- ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত ‘ককটেল কারিগর’ নুরুল গ্রেপ্তার
- * * * *
- সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- * * * *
বাংলাদেশ
ফরিদপুরে মোটরসাইকেল ও ইজিবাইক চোর চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল, ৬টি ইজিবাইক ও চুরিরকাজে ব্যবহৃত ৩টি ‘মাস্টার কি’ উদ্ধার করা হয়।
হবিগঞ্জ শহরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ে করেন।
বাংলাদেশে গণতন্ত্র না থাকায় বিশ্ব আজ হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ শনিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সাথে স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।
সংসদ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি এম কাদেরের ভারত সফর ও সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঢাকায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে- দলটিকে নিয়ে রাজনীতির ময়দানে নতুন তৎপরতা শুরু হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক রিয়াজ (১৬) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক আসামি।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো.শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
রাজধানীর চানখারপুল এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় মো. ঠান্ডু মিয়া ও মো. মতিন খাঁ নামে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
চুয়াডাঙ্গায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার এক নারী কর কর্মকর্তাকে (৪৯) অপহরণের পর নির্যাতনের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক যাত্রী সন্তান প্রসব করেছেন। জামালপুর জেলার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে শাহ জামাল।
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে আবু সামা অপু (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পুশকার্টে আগুন লেগেছে। পুশকার্টটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ধাক্কা দেওয়ার কাজে লাগানো হয়।